এই ছবি দিয়েই প্রচার চালানো হচ্ছে।
বড়দিনে দেশ মেতেছে ক্রিসমাস ট্রি, কেক আর ঝলমলে আলোয়। সকালে নরেন্দ্র মোদী, অমিত শাহরা সকলকে বড়দিনের শুভেচ্ছা জানালেও গেরুয়া শিবির থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সারা দিন চলল বড়দিন বিরোধী প্রচার!
যার বক্তব্য, ক্রিসমাস ট্রি নিয়ে মাতামাতি করার কিছু নেই। সেটি পশ্চিমি সংস্কৃতি। বরং আজ পালিত হোক ‘তুলসী পূজন দিবস’। তুলসী নিজস্ব। অনেক উপযোগিতাও আছে। হিন্দু সংস্কৃতির সঙ্গে খাপ খায়। পুরাণেও আছে, ঘরে তুলসী রেখে রোজ পুজো করলে যমদূতের প্রবেশ হয় না।
প্রশ্ন হল, যদি রোজই তুলসী পুজো করা দরকার, তা হলে আজকের দিনে সেটি মনে করানোর দরকার কী? গাছেরও আমরা-ওরা?