Kerosene Distribution

২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পাম্পে মিলবে কেরোসিন! জ্বালানির চাহিদা মেটাতে পদক্ষেপ কেন্দ্রের

রবিবার পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, দেশের ২১ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দিষ্ট কয়েকটি জায়গা থেকে কেরোসিন মিলবে। এর আগে কেরোসিন-মুক্ত বলে চিহ্নিত এলাকাগুলিতেও এই বণ্টন ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:৩২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ঘর-গৃহস্থালিতে জ্বালানির জোগান সুনিশ্চিত করতে আপাতত কেরোসিন বণ্টনে জোর দিতে চাইছে কেন্দ্র। রবিবার পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, দেশের ২১ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দিষ্ট কয়েকটি জায়গা থেকে কেরোসিন মিলবে। এর আগে কেরোসিন-মুক্ত বলে চিহ্নিত এলাকাগুলিতেও এই বণ্টন ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে।

Advertisement

মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রতি জেলায় রাষ্ট্রায়ত্ত সংস্থা পরিচালিত দু’টি পাম্পে সর্বোচ্চ ৫০০০ লিটার কেরোসিন রাখার অনুমতি দেওয়া হবে। সেখান থেকে কেরোসিন নিতে পারবেন এজেন্ট এবং ডিলারেরা। প্রয়োজনীয় লাইসেন্স বা অনুমতি থাকা গাড়িগুলিকে কেরোসিন নেওয়ার জন্য অতিরিক্ত ছাড়পত্র নিতে হবে না।

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলার কারণে দেশে এলপিজি-র (রান্নার গ্যাস) সরবরাহ ব্যাহত হয়েছে। ব্যবহৃত রান্নার গ্যাসের ৬০ শতাংশই অন্য দেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। আমদানিকৃত গ্যাসের ৮৫-৯০ শতাংশই আবার আসে উপসাগরীয় দেশগুলি থেকে। এই পরিস্থিতিতে গৃহস্থালিতে গ্যাস সরবরাহের বিষয়টি সুনিশ্চিত করার পাশাপাশি সুলভে কেরোসিন পাওয়ার ব্যবস্থাও করতে চাইছে কেন্দ্র।

Advertisement

এই ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে চণ্ডীগড়, হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ থাকলেও নেই পশ্চিমবঙ্গের নাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement