Bihar Hospital Fire

আগুন লাগতেই রোগীদের ফেলে পালান হাসপাতালের কর্মী, চিকিৎসকেরা! বিহারে অগ্নিকাণ্ডে উঠে এল ভয়ঙ্কর তথ্য

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ছ’তলায় পৌঁছোতেই দেখা যায়, আইসিইউয়ে আগুন লেগেছে। ভিতরে তখন ১৫ জন রোগী। তাঁদের উদ্ধারে স্থানীয়েরা এগিয়ে আসেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০৯:৫৬
Share:

অগ্নিকাণ্ডের পর হাসপাতাল থেকে রোগীদের উদ্ধারের কাজ চলছে। ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার ভোর ৩টে ৫৫ মিনিট। হঠাৎই হাসপাতাল জুড়ে চিৎকার, আতঙ্ক আর দৌড়াদৌড়ি। বহুতল হাসপাতালের ছ’তলা থেকে আগুনের হলকা বেরোতে দেখেছিলেন রোগীর আত্মীয় এবং স্থানীয়েরা। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। কালো ধোঁয়ায় হাসপাতাল ভরে যায়। রোগীদের বাঁচাতে তখন তাঁদের আত্মীয় এবং স্থানীয়েরা পড়িমড়ি করে হাসপাতালের ভিতরে ঢুকে পড়েন। কিন্তু ততক্ষণে হাসপাতালে ছ’তলার অনেকাংশেই আগুন ছড়িয়ে পড়েছিল।

Advertisement

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ছ’তলায় পৌঁছোতেই দেখা যায়, আইসিইউয়ে আগুন লেগেছে। ভিতরে তখন ১৫ জন রোগী। তাঁদের উদ্ধারে স্থানীয়েরা এগিয়ে আসেন। রোগীর আত্মীয়দের অভিযোগ, আগুন লাগার পরে হাসপাতাল কর্মী এবং চিকিৎসক কাউকে খুঁজে পাওয়া যায়নি। আগুন লাগতেই তাঁরা রোগীদের ওই পরিস্থিতির মুখে ফেলে রেখে নিজেদের বাঁচাতে হাসপাতাল ছেড়ে পালান। এক যুবক জানিয়েছেন, আইসিইউয়ে তাঁর বাবা ভর্তি ছিলেন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ওই যুবক সাংবাদমাধ্যমে কাঁদতে কাঁদতে দাবি করেন, হাসপাতালের কোনও কর্মীকে ওই সময় খুঁজে পাওয়া যায়নি। এমনকি চিকিৎসকদেরও নয়।

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, যখন তাঁরা হাসপাতালে উদ্ধারকাজে পৌঁছোন, তখন হাসপাতালে বেশির ভাগ কর্মীই পালিয়ে গিয়েছিলেন। ওই আধিকারিক জানিয়েছেন, আইসিইউ এবং তার পাশের ঘরের জানলা ভেঙে রোগীদের উদ্ধার করা হয়। এই ঘটনায় ২০ জনের বেশি রোগী আহত হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement