বাস দুর্ঘটনা, মেঘালয়ে মৃত ১

মেঘালয়ের রাতাছড়ায় ফের দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাস। প্রাণ হারিয়েছেন ১ যাত্রী। ২০ জন আহত। পুলিশ জানিয়েছে, বেসরকারি বাসটি গুয়াহাটি থেকে আগরতলা যাচ্ছিল। গত কাল রাত সাড়ে ১১টা নাগাদ পাহাড়ের বুকে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। দেড়শো ফুট নীচে গিয়ে পড়ে যাত্রীবাহী বাস। ঘটনাস্থলে মৃত্যু হয় সুহাসন চৌধুরী (৪৭) নামে এক যাত্রীর। তাঁর বাড়ি বিহারের খাজুরিয়া জেলায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৪৯
Share:

মেঘালয়ের রাতাছড়ায় ফের দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাস। প্রাণ হারিয়েছেন ১ যাত্রী। ২০ জন আহত। পুলিশ জানিয়েছে, বেসরকারি বাসটি গুয়াহাটি থেকে আগরতলা যাচ্ছিল। গত কাল রাত সাড়ে ১১টা নাগাদ পাহাড়ের বুকে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। দেড়শো ফুট নীচে গিয়ে পড়ে যাত্রীবাহী বাস। ঘটনাস্থলে মৃত্যু হয় সুহাসন চৌধুরী (৪৭) নামে এক যাত্রীর। তাঁর বাড়ি বিহারের খাজুরিয়া জেলায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারের কাজে হাত লাগান। উমকিয়াং থানা থেকে যায় মেঘালয় পুলিশ। আহতদের কালাইন হাসপাতাল ও শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যাত্রীদের সকলের অল্পবিস্তর চোট লেগেছে। তবে অক্ষত রয়েছে দেড় বছরের শিশু খুশি মণ্ডল। যাত্রীদের অভিযোগ, বাসের ছাদে অত্যধিক পণ্য বোঝাইয়ের জন্যই চালক নিয়ন্ত্রণ হারান। তাঁরা যাত্রীবাসে পণ্য পরিবহণে ক্ষোভ ব্যক্ত করেন। প্রতি বছর বাসমালিক ও চালকদের লোভের জন্য অনেক যাত্রীকে প্রাণ খোয়াতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement