অমিত মন্তব্যে দলে অস্বস্তি

৬০ বছর বয়স হলেই রাজনীতি ছেড়ে সমাজসেবা করা উচিত বলে মন্তব্য করে দলকে বিপাকে ফেললেন বিজেপি সভাপতি অমিত শাহ। শনিবার মধ্যপ্রদেশের চিত্রকূটে এক অনুষ্ঠানে যোগ দেন অমিত। বিহার ভোটে বিপর্যয়ের পরে এই প্রথম এই ধরনের অনুষ্ঠানে এলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৫ ০২:৪৭
Share:

৬০ বছর বয়স হলেই রাজনীতি ছেড়ে সমাজসেবা করা উচিত বলে মন্তব্য করে দলকে বিপাকে ফেললেন বিজেপি সভাপতি অমিত শাহ। শনিবার মধ্যপ্রদেশের চিত্রকূটে এক অনুষ্ঠানে যোগ দেন অমিত। বিহার ভোটে বিপর্যয়ের পরে এই প্রথম এই ধরনের অনুষ্ঠানে এলেন তিনি। সেখানে প্রয়াত জনসঙ্ঘ নেতা নানাজি দেশমুখের স্মৃতিচারণ করতে গিয়ে অমিত বলেন, ‘‘নানাজি ৬০ বছর বয়সে রাজনীতি ছেড়ে সমাজসেবায় মন দিয়েছিলেন। সব নেতারই এই দৃষ্টান্ত মেনে চলা উচিত।’’ বিহার ভোটে বিপর্যয়ের পরে নরেন্দ্র মোদী-অমিত শাহকে নিশানা করেছেন লালকৃষ্ণ আডবাণীর মতো প্রবীণ বিজেপি নেতারা। অমিত তাঁদেরই উদ্দেশে তোপ দেগেছেন বলে প্রথমে ভেবেছিলেন রাজনীতিকেরা। কিন্তু খোদ প্রধানমন্ত্রী-সহ মোদী শিবিরের অনেক নেতারও বয়স ৬০-এর উপরে। ফলে, অমিত আসলে কাকে তোপ দেগেছেন তা বোঝা কঠিন হয়ে দাঁড়ায়। পরে দল এক বিবৃতি দিয়ে জানায়, অমিত মোটেই ৬০ বছর বয়স হলে রাজনীতি ছাড়ার কথা বলেননি। তিনি নানাজির কর্মজীবন ব্যাখ্যা করছিলেন মাত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement