কেন শাস্তি, কীর্তি পাল্টা জবাব চান

এখনই দল ছাড়ার কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না। তবে কী কারণে তাঁকে বহিস্কার করা হল, তা নিয়েই দলের কাছে জবাবদিহি চাইলেন কীর্তি আজাদ। দলের সভাপতি অমিত শাহকে চিঠি দিয়ে কীর্তির দাবি, ন’বছর ধরে দিল্লির ক্রিকেট দুর্নীতি নিয়ে তিনি সোচ্চার।

Advertisement
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৫ ০৩:০২
Share:

এখনই দল ছাড়ার কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না। তবে কী কারণে তাঁকে বহিস্কার করা হল, তা নিয়েই দলের কাছে জবাবদিহি চাইলেন কীর্তি আজাদ। দলের সভাপতি অমিত শাহকে চিঠি দিয়ে কীর্তির দাবি, ন’বছর ধরে দিল্লির ক্রিকেট দুর্নীতি নিয়ে তিনি সোচ্চার। এখন সেই বিষয়টিই উত্থাপন করেছেন মাত্র। দলের সঙ্গে এর সম্পর্কও নেই। তা হলে কেন তাঁকে বহিষ্কার করা হল? দল এ জন্য যে হেতু কোনও সুস্পষ্ট কারণ দেখায়নি, তাই ‘দল-বিরোধী’ কাজের প্রমাণ চেয়েছেন বিজেপির বিদ্রোহী সাংসদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement