বিহার ভোটের ফল দেখে আনন্দে মাতোয়ারা পাকিস্তানও। তা মালুম হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ২০০৩ সালে পাক-সফরে গিয়ে লালু তাঁদের মন জিতে নিয়েছিলেন। #বিহার এখন পাকিস্তানে দ্বিতীয় জনপ্রিয় চর্চার বিষয়। ভোটের আগে বিজেপি সভাপতি অমিত শাহ অবশ্য বলেছিলেন, ‘‘বিহারে যদি বিজেপি হারে যায়, তা হলে বাজি ফাটবে পাকিস্তানে।’’