ফেসবুকে ‘বন্ধুত্ব’ পাতিয়ে পার্টিতে ডেকে ধর্ষণ

মেরেকেটে মাস তিনেকের ‘বন্ধুত্ব’। ফেসবুকে। সেই সুবাদেই জন্মদিনের পার্টিতে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে একটি কিশোরীকে ধর্ষণ করল তার সদ্য-পাতানো ফেসবুক-বন্ধু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৫ ১৪:৪৩
Share:

মেরেকেটে মাস তিনেকের ‘বন্ধুত্ব’। ফেসবুকে। সেই সুবাদেই জন্মদিনের পার্টিতে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে একটি কিশোরীকে ধর্ষণ করল তার সদ্য-পাতানো ফেসবুক-বন্ধু। ২১ বছর বয়সের কৌস্তুভ চবন। কৌস্তুভের এক বন্ধুও ধর্ষণ করে ওই কিশোরীকে। আর, মুখে কুলুপ এঁটে সেই ধর্ষণের ঘটনা চাক্ষুষ করল কৌস্তুভের এক দিদি।

Advertisement

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কোপরি থানা এলাকায় গত বুধবার। দিনদুয়েক আগে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর, কৌস্তুভ ও তার দিদি-সহ তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ জানাচ্ছে, ১৫ বছরের ওই মেয়েটির সঙ্গে তিন মাস ধরে ফেসবুকে বন্ধুত্ব পাতিয়েছিল চবন। এর পর গত বুধবার, নিজের জন্মদিনের পার্টিতে মেয়েটিকে ডাকে চবন। মেয়েটিকে নিয়ে আসতে চবন নিজেই চলে যায় পশ্চিম থানে এলাকায়। থানে স্টেশনে দু’জনে পৌঁছনোর পর তাদের সঙ্গে দেখা হয় চবনের এক দিদি দীপালি আহিরে আর তার এক বন্ধুর। সেখান থেকে চার জন যায় কোপরির চাওলে, চবনের বাড়িতে। ধর্ষণের ঘটনাটি ঘটে সেখানেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement