বন্দির কাছে দিল্লির মানচিত্র

উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলে এক বিচারাধীন বন্দির কাছ থেকে দিল্লির একাধিক মানচিত্র মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মানচিত্রগুলিতে রাজপথ এবং রাষ্ট্রপতি ভবনের বিস্তারিত তথ্যের পাশাপাশি রয়েছে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন চৌকি সংক্রান্ত তথ্যও। হিন্দি, বাংলা এবং মান্ডারিনে লেখা নথি-সহ একাধিক সিম কার্ডও পাওয়া গিয়েছে ওই বন্দির কাছ থেকে।

Advertisement
শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০৩:০৭
Share:

উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলে এক বিচারাধীন বন্দির কাছ থেকে দিল্লির একাধিক মানচিত্র মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মানচিত্রগুলিতে রাজপথ এবং রাষ্ট্রপতি ভবনের বিস্তারিত তথ্যের পাশাপাশি রয়েছে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন চৌকি সংক্রান্ত তথ্যও। হিন্দি, বাংলা এবং মান্ডারিনে লেখা নথি-সহ একাধিক সিম কার্ডও পাওয়া গিয়েছে ওই বন্দির কাছ থেকে। এর পরেই নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ সরকার। আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও একটি খুনের ঘটনায় গত চার বছর ওই জেলে রয়েছে সাদ্দিক আলি। মোরাদাবাদের ডিআইডি ওঙ্কার সিংহ মঙ্গলবার বলেন, ‘‘বিস্তারিত জানতে উত্তরপ্রদেশ থেকে পুলিশের একটি বিশেষ দল পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement