Beautiful aquatic plants

অ্যাকোয়ারিয়ামের শোভা বাড়াতে বেছে নিন ৩ জলজ উদ্ভিদ, বেড়ে উঠবে কম পরিচর্যায়

অ্যাকোয়ারিয়াম সাজিয়ে তুলুন জীবন্ত গাছে। অল্প যত্নে বেড়ে উঠবে, এমন কোন গাছ লাগাতে পারেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০১
Share:

অ্যাকোয়ারিয়াম সাজুক জীবন্ত গাছে। কোন কোন গাছ কিনবেন প্রথম ধাপে? ছবি: সংগৃহীত।

অ্যাকোয়ারিয়ামে জীবন্ত গাছ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না বরং জলজ বাস্তুতন্ত্রও রক্ষা করে। অ্যাকোয়ারিয়ামের দূষণও কমায়। কিন্তু বেছে নেবেন কোন গাছ? এমন জলজ উদ্ভিদ আছে, যা খুব কম আলোয়, কম যত্নেই বেড়ে ওঠে।

Advertisement

জাভা ফার্ন: গাঢ় সবুজ এবং লম্বা পাতার জাভা ফার্ন অ্যাকোয়ারিয়ামের জন্য উপযোগী। হালকা থেকে মাঝারি আলো গাছটির বেড়ে ওঠার উপযোগী। অ্যাকোয়ারিয়ামের পাথরের খাঁজে গাছের মূলটি রাখুন। সরাসরি অ্যাকোরিয়ামের তলদেশে রাখলে কন্দ পচে যেতে পারে।

অ্যানুবিয়াস: এই গাছের পাতাগুলি বেশ শক্ত হয়। এর গাঢ় সবুজ রং অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য বাড়ায়। গাছের পাতাগুলি শক্ত হয় বলে গোল্ড ফিশ খেয়ে ফেলতে পারে না। অত্যন্ত ধীর গতিতে বাড়ে গাছটি। পাথরেই বসাতে হয়।

Advertisement

আমাজ়ন সোর্ড: তলোয়ারের মতো দেখতে গাছটিও অ্যাকোয়ারিয়ামের জন্য বেছে নিতে পারেন। দ্রুত গতিতে বাড়ে গাছটি। এই গাছের বেড়ে ওঠার জন্য মাটির প্রয়োজন। দরকার হয় মাঝারি আলো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement