Grow light

ঘরের ভিতরে গাছের বৃদ্ধি থমকে যাচ্ছে? সূর্যালোকের বিকল্প হতে পারে কৃত্রিম আলো, জানুন ব্যবহার বিধি

ঘরের ভিতরে গাছের বৃদ্ধির জন্য কৃত্রিম সূর্যালোকেরও ব্যবস্থা করা যায়। জেনে নিন কী এর উদ্দেশ্য, ব্যবহারের পন্থাই বা কী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৯:৫৮
Share:

কী ভাবে কাজ করে ‘গ্রো লাইট’? ছবি: সংগৃহীত।

ঘরের ভিতরে তেমন আলো ঢোকে না। সেই কারণেই কি শুকিয়ে যাচ্ছে অন্দরসজ্জার জন্য শখ করে আনা গাছগুলি? বার বার টব নিয়ে গিয়ে জানলার পাশে বসানো ঝক্কির। তার বদলে গাছ বাঁচাতে ব্যবহার করুন ‘গ্রো লাইট’।

Advertisement

ঘরের ভিতরের গাছগুলি সাধারণত অল্প আলোতেও বাঁচে। কিন্তু কম হলেও আলোর প্রয়োজন, না হলে গাছের সালোকসংশ্লেষ প্রক্রিয়া থমকে যাবে। ঠিক সেই কারণেই দরকার এই আলোর। যে বাড়িতে প্রাকৃতিক আলো প্রায় ঢোকেই না, সেখানে কাজে আসবে এই আলো। একে বলা চলে সূর্যালোকের বিকল্প।এই ধরনের আলো বিশেষ ভাবে তৈরি। নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো রোদের বিকল্প হিসাবে কাজ করে। ফলে টব সরিয়ে রোদে রাখার দরকার হয় না, বরং আলোর সাহায্যে গাছ তরতাজা রাখা যায়।

এই ধরনের আলো কাণ্ড-পাতার বৃদ্ধিতে সহায়ক। গাছের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে। আর কী সুবিধা? বাড়ির ভিতরেই যদি কেউ ফুলের গাছ, সব্জি ফলাতে চান, সহায়ক হতে পারে এই আলো।

Advertisement

কী ভাবে আলো লাগাবেন

এমন ভাবে আলো লাগান যাতে উপরের দিক থেকে আলো পড়ে এবং পুরো গাছই আলো পায়। তা হলে গাছ ঠিক ভাবে বাড়তে পারবে। আলো এবং গাছের দূরত্ব ঠিক রাখতে হবে। এলইডি, ফ্লুরোসেন্ট, এইচআইডি— বিভিন্ন ধরনের আলো রয়েছে। এক একটির তরঙ্গদৈর্ঘ্য এবং তীব্রতা এক একরকম। কতটা তীব্র আলো সেই বুঝে আলো ফেলতে হব। ‘এলইডি’ হলে গাছের অন্তত ১৪ ইঞ্চি উপরে রাখতে হবে। আবার ‘এইচআইডি’-র তীব্রতা বেশি। এই ধরনের আলো রাখতে হবে গাছের অন্তত ৩৬ ইঞ্চি উপরে।

Advertisement

কোন ধরনের গাছ তার উপর নির্ভর করবে কত ক্ষণ আলোয় রাখতে হবে। সাকুলেন্ট জাতীয় গাছে ১২-১৪ ঘণ্টা আলো দেওয়া যায়। সবজি গাছ রাখলে সময়টা আরও বেড়ে হবে ১৪-১৬ ঘণ্টা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement