Unique Storage Idea

তাক, বাক্স কিছুই লাগবে না, স্নানঘরে তোয়ালে রাখার এক মজার কৌশল শিখে নিন

তোয়ালে রাখারও এমন মজার কৌশল হতে পারে অনেকেই বোধ হয় জানেন না। ছোট্ট স্নানঘরে আলাদা কোনও তাক বা কাবার্ড ছাড়া কী ভাবে একাধিক তোয়ালে গুছিয়ে রাখবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২০:১৮
Share:

তোয়ালে রাখার নতুন জায়গা। ছবি: সংগৃহীত।

ছোট্ট স্নানঘরে কোথায় শুকনো তোয়ালে থাকবে, কোথায় দৈনন্দিন ব্যবহার্য জিনিস থাকবে, তা নিয়ে চিন্তার অন্ত থাকে না।বর্তমানে স্নানঘরের সাজসজ্জায় অনেক বদল এসেছে। স্নানঘর হয়েছে ঝকঝকে, সেখানে থাকছে কাবার্ড-সহ জিনিসপত্র রাখার অনেক কিছুই। কিন্তু স্নানঘর যদি ছোট হয়, স্থানাভাব হয় তো বটেই! আর তখনই কাজে আসে বুদ্ধিদীপ্ত কৌশল।

Advertisement

এই যেমন স্নানঘরের রডে কেউ তোয়ালে ঝুলিয়ে রাখেন। তোয়ালে রাখার নির্দিষ্ট তাকও পাওয়া যায়। তবে মাথা খাটালে খুব সাধারণ উপকরণেই জিনিসপত্র রাখার বাড়তি জায়গা করে নেওয়া যায়। তার জন্য আলাদা কাবার্ড বা অন্য কোনও কিছুরই দরকার নেই, শুধু তোয়ালে ঝোলানোর রডটিকে রাখতে হবে লম্বালম্বি। দেওয়ালে দু’টি রড ১০-১২ ইঞ্চি দূরত্ব বরাবর উল্লম্ব ভাবে লাগিয়ে দিলেই হবে কাজ।

দু’টি রডের ভিতরে এই ভাবে ভরে রাখতে পারেন তোয়ালে। ছবি:সংগৃহীত।

ভিজে নয়, এখানে রাখা যাবে শুকনো তোয়ালে। তোয়ালেগুলো গোল করে মুড়ে নিন। সেগুলি রডের পিছন দিকে সাজিয়ে রাখুন। রড যত লম্বা হবে, ততই বেশি তোয়ালে রাখা যাবে। সমাজমাধ্যমে এই কৌশল বেশ জনপ্রিয় হয়েছে। অনেকেই এমন পন্থার তারিফও করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement