Earthen Pot Cleaning Tips

গরমে মাটির কলসিতে জল ভরে ঠান্ডা করে খান? ভাল করে না ধুলে কী হয়ে জানেন? ৩ ধাপে পরিষ্কার করুন

মাটির পাত্রে অনেক সময়ে ধুলো, মাটির কণা এমনকি অদৃশ্য জীবাণুও লেগে থাকে। এগুলি পরিষ্কার না করলে সেই জল সরাসরি শরীরে প্রবেশ করে অসুখের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই ব্যবহার করার আগে পরিষ্কার করতেই হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৯:৫৪
Share:

মাটির কলসি পরিষ্কার করবেন কী ভাবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

একটা সময় ছিল যখন গরম পড়লেই ঘরে ঘরে মাটির কলসি কিংবা মাটির তৈরি কুঁজোর ঠান্ডা জল খাওয়া হত। যে দিন থেকে রেফ্রিজারেটর বাঙালির সাধ্যের মধ্যে এল, তখন থেকেই কলসি বা কুঁজো যেন দুয়োরানি! তবে এখনও অনেক বাড়িতে পুরনো এই অভ্যাস রয়ে গিয়েছে। বাড়িতে ফ্রিজ থাকলেও শখ করে অনেকে মাটির কলসিতে জল ভরে রেখে খান। বিশেষ করে, মাটির কলসিভর্তি জলের স্বাদে যে এক ধরনের স্বস্তি আর স্বাভাবিক শীতলতা মেলে. সেটা অনেকেরই ভাল লাগে। কিন্তু এই ভাল অভ্যাসই অনেক সময়ে অজান্তে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, যদি কলসি ঠিক মতো পরিষ্কার না করে ব্যবহার করা হয়।

Advertisement

পুরনো কলসি আলমারি থেকে বার করুন, অথবা কিনে আনুন, দুই ক্ষেত্রেই কলসি ভাল করে ধুয়ে ব্যবহার করা উচিত। মাটির পাত্রে অনেক সময়ে ধুলো, মাটির কণা এমনকি অদৃশ্য জীবাণুও লেগে থাকে। এগুলি পরিষ্কার না করলে সেই জল সরাসরি শরীরে প্রবেশ করে অসুখের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই ব্যবহার করার আগে পরিষ্কার করতেই হবে।

মাটির পাত্র পরিষ্কার করবেন কী ভাবে? জেনে নিন ধাপে ধাপে—

Advertisement

১. প্রথমে মাটির কলসিটি পরিষ্কার জলে কয়েক ঘণ্টা বা সারা রাত ভিজিয়ে রাখুন। এতে ভিতরের ধুলো ও মাটির কণা নরম হয়ে বেরিয়ে আসে। পাশাপাশি ছিদ্র থাকলে তা বুজে যাবে।

২. একটি নরম ব্রাশ বা নারকেলের ছোবড়া দিয়ে ভিতরটা আলতো করে ঘষে পরিষ্কার করুন। চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন। তবে কোনও ভাবেই সাবান ব্যবহার করবেন না। কারণ, মাটি সাবানের রাসায়নিক শুষে নেয় এবং পরে তা জলের সঙ্গে মিশে যেতে পারে। তাই বেকিং সোডা বা নুন দিয়ে ঘষে ময়লা তুলতে পারেন।

Advertisement

৩. শেষে কয়েক বার জল দিয়ে ভাল ভাবে ধুয়ে নিন, যাতে কোনও ময়লা বা গন্ধ না থাকে। তার পর রোদে শুকিয়ে নিলে কলসিটি স্বাভাবিক ভাবেই জীবাণুমুক্ত হয় এবং ব্যবহার করার জন্য নিরাপদ হয়ে ওঠে। খেয়াল রাখবেন, খুব বেশি দিন মাটির পাত্রে জল রাখবেন না। ২-৪ দিন ধরে জল কলসিতে ভরে রাখলে ব্যাক্টেরিয়া, ধুলো, ছত্রাকের বাসস্থান হয়ে উঠতে পারে। তাই নিয়মিত জল পাল্টে ফেলা দরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement