Fish Recipes

বিশেষ দিনের দুপুরের ভোজে বানিয়ে ফেলুন বেলে মাছের ফ্রিটার্স! রইল সহজ রেসিপি

ভেটকি কিংবা তপসে মাছের ফ্রাই তো অনেক খেয়েছেন। দুপুরের ভোজে গরম গরম ভাত, ঘিয়ের সঙ্গে ঝাল ঝাল বেলে মাছের ফ্রিটার্স বানালে কেমন হয়? সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে ফ্রাই। রইল প্রণালী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ২০:০৩
Share:

বেলে মাছের ফ্রিটার্স দিয়েই জমবে দুপুরের ভোজ। ছবি: সংগৃহীত।

ভাজাভুজি ছাড়া কি আর বর্ষাকাল জমে? চপ-কাটলেট পছন্দ করেন না, এমন বাঙালির হদিস পাওয়া মুশকিল। অনুষ্ঠান বাড়ি হোক কিংবা বাড়িতে কোনও ভোজ, গরমাগরম ফিশ ফ্রাই পেলে আর কী চাই! ভেটকি কিংবা তপসে মাছের ফ্রাই তো অনেক খেয়েছেন। দুপুরের ভোজে গরম গরম ভাত, ঘিয়ের সঙ্গে ঝাল ঝাল বেলে মাছের ফ্রিটার্স বানালে কেমন হয়? সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে ফ্রাই। রইল প্রণালী।

Advertisement

উপকরণ:

৮টি বেলে মাছ

Advertisement

স্বাদ মতো নুন

আধ চা চামচ শা-মরিচ

১ চা চামচ রসুন বাটা

১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা

৫ চা চামচ কর্নফ্লাওয়ার

১ চা চামচ ধনেপাতা বাটা

১টি ডিম

পরিমাণ মতো সাদা তেল

আধ চা চামচ বেকিং পাউডার

প্রণালী:

বেলে মাছগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। নুন, কাঁচালঙ্কা বাটা, মরিচ গুঁড়ো, রসুন বাটা দিয়ে মাছগুলি ম্যারিনেট করে ঘণ্টাখানেক রেখে দিন। এ বার ডিম, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা আর নুন দিয়ে একটা সবুজ ব্যাটার তৈরি করে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলি ডুবিয়ে ভেজে নিতে হবে। কাসুন্দির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement