Holi Special Recipe

দোলের ভূরিভোজে পাঁঠার মাংস চাই-ই-চাই? লাল লাল ঝোল বা কষা নয়, বানিয়ে ফেলুন মটন মনোহারী

দোল উপলক্ষে ভালমন্দ খাওয়াদাওয়া না করলেই নয়। অনেকের কাছেই ভূরিভোজ পাঁঠার মাংস ছাড়া অসম্পূর্ণ। ঝোল কিংবা কষা নয়, বাড়িতে বানিয়ে ফেলুন মটন মনোহারী। নামমাত্র উপকরণেই হয়ে যাবে রান্না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৪:২৫
Share:

মটন মনোহারী দিয়েই জমবে দোলের ভূরিভোজ। ছবি: সংগৃহীত।

বাঙালি প্রকৃতিগত ভাবেই খাদ্যরসিক। সারা বছরই রসে-রসনায় ডুবে থাকতে ভালবাসে। তাদের কাছে যে কোনও উৎসব খাওয়াদাওয়ারই উপলক্ষ। দোল উপলক্ষে তাই ভালমন্দ খাওয়াদাওয়া না করলেই নয়। অনেকের কাছেই ভূরিভোজ পাঁঠার মাংস ছাড়া অসম্পূর্ণ। ঝোল কিংবা কষা নয়, বাড়িতে বানিয়ে ফেলুন মটন মনোহারী। নামমাত্র উপকরণেই হয়ে যাবে রান্না।

Advertisement

উপকরণ:

৫০০ গ্রাম পাঁঠার মাংস

Advertisement

স্বাদমতো নুন, চিনি

১ কাপ পেঁয়াজবাটা

২ টেবলি চামচ রসুনবাটা

১ টেবিল চামচ আদাবাটা

১ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো

আধ কাপ দই

পরিমাণ মতো তেল

পরিমাণ মতো ঘি

২ কাপ পেঁয়াজকুচি

২টি তেজপাতা

৫ গ্রাম গোটা গরমমশলা

২ টেবিল চামচ কাঁচালঙ্কাকুচি

১ চা চামচ গরমমশলা গুঁড়ো

প্রণালী:

প্রথমে মাংসের সঙ্গে দই, পেঁয়াজবাটা, আদাবাটা, রসুনবাটা, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভাল করে মেখে ঘণ্টা তিনেক রেখে দিন। এ বার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে লালচে করে ভেজে নিন। সেই বেরেস্তা তুলে নিয়ে সেই তেলে বেশ খানিকটা ঘি মিশিয়ে তেজপাতা আর গোটা শুকনোলঙ্কা ফোড়ন দিন। তার পর মাংস দিয়ে ভাল করে কষিয়ে নিন। উপর থেকে দিয়ে দিন কাঁচালঙ্কাকুচি। কষাতে কষাতে মশলা থেকে তেল বেরোতে শুরু করলে অল্প অল্প করে গরম জল দিয়ে কষাতে থাকুন। প্রেশার কুকারে নয়, কড়াইতেই হবে রান্না। ঘণ্টা দুয়েক ধরে ঢাকা দিয়ে দিয়ে রান্না করার পর ঢাকা খুলে উপর থেকে গরমমশলাগুঁড়ো ও বেরেস্তা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। ভাত কিংবা হলুদ পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন মটন মনোহারী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement