How to make Pakora Crispy

বাড়িতে মুগ ডালের পকোড়া বানালে কিছুতেই মুচমুচে হয় না? ৫ নিয়ম মানলে কম তেলেই হবে কুড়কুড়ে

অনেকেই ডালের পকোড়া বাড়িতেও বানান। তবে বাড়িতে বানানো পকোড়ায় সেই মুচমুচে ব্যাপারটা আসে কই? রান্নার সময়ে কোন কোন নিয়ম মানলে পকোড়া মুচমুচে হবে, আবার তেলও কম টানবে, রইল হদিস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৯:৩০
Share:

বাড়িতে কী ভাবে বানাবেন মুগ ডালের মুচমুচে পকোড়া? ছবি: সংগৃহীত।

বিকেল হতেই ভাজাভুজি খেতে মন চায়। অফিস থেকে বাড়ি ফেরার পথে মুচমুচে ডালের পকোড়া হাতছানি দেয়। তবে রোজ রোজ বাইরে থেকে কেনা ভাজাভুজি খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়। বাসনাপূরণের জন্য অনেকেই ডালের পকোড়া বাড়িতেও বানান। তবে বাড়িতে বানানো পকোড়ায় সেই মুচমুচে ব্যাপারটা আসে কই? রান্নায় সময়ে কোন কোন নিয়ম মানলে পকোড়া মুচমুচে হবে, আবার তেলও কম টানবে, রইল হদিস।

Advertisement

১) প্রথমে ভিজিয়ে রাখা মুগ ডাল থেকে জল পুরোপুরি ঝরিয়ে নিয়ে তবেই বাটুন। বাটা মুগ ডালের মিশ্রণ খুব ভাল করে ফেটিয়ে নিতে হবে, যাতে তার মধ্যে হাওয়া ঢুকতে পারে। মিশ্রণটি যত হালকা হবে, ততই ভাল। মিশ্রণটি হালকা হয়েছে কি না, তা বোঝার জন্য একটি জলের পাত্রে মিশ্রণটি অল্প একটু দিয়ে দেখুন। যদি ভাসতে থাকে, তা হলে বুঝবেন ভাজার জন্য একেবারে তৈরি।

২) পকোড়াতে মুচমুচে ভাব আনতে হলে ডালের মিশ্রণে ২ টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন।

Advertisement

৩) ডালের মিশ্রণে ১ চিমটে বেকিং সোডা দিলে, তবেই হবে দোকানের মতো কুড়মুড়ে।

৪) এ বার মিশ্রণে পেঁয়াজকুচি, আদাকুচি, ধনেপাতাকুচি, লঙ্কাগুঁড়ো, নুন, হলুদ মিশিয়ে তাতে এক হাতা গরম তেল মেশাতে ভুলবেন না। এই নিয়ম মানলে পকোড়া মুচমুচেও হবে আর তেলও কম টানবে।

৫) পকোড়া তেলে দেওয়ার সময়ে তেলের আঁচ যেন বেশি থাকে, সে দিকে নজর রাখতে হবে। পকোড়া তেলে দেওয়ার পর আঁচ কমিয়ে ভাজুন। তা হলে বাইরে থেকে মুচমুচে হবে আর ভিতর থেকে কাঁচাও থাকবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement