উপকরণ
চার রকম ফল- একটি করে
বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস- পরিমাণ মতো
বিভিন্ন রকম বাদাম- পরিমাণ মতো
রাম- ১০ মিলি লিটার
চকোলেট সস-পরিমাণ মতো
চিজ- পরিমাণ মতো
ক্রিম- এক টেবিল চামচ
প্রণালী
ফল, ড্রাই ফ্রুটস ও বাদামগুলো মোটামুটি একই আকারে কেটে নিতে হবে। এরপর সেগুলি আধ ঘণ্টা রামে ভিজিয়ে রাখতে হবে। বানানোর আগে ক্রিম দিয়ে মিশিয়ে নিন। এবার চিজ দিয়ে উপরটা ঢেকে মাইক্রোওভেনে পাঁচ মিনিট বেক করে নিন। চকোলেট সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরমাগরম।