অরিন্তপদের চোখ আন্তর্জাতিক মঞ্চে

গড়ফার ছেলে অরিন্তপের বিশেষত্ব হল, পরিকাঠামোর অভাব রয়েছে বলে যখন এক বা একাধিক ব্যাডমিন্টন প্রতিভা রাজ্য ছেড়েছেন বা ছাড়ছেন, তখন তিনি ভিন রাজ্য ছেড়ে বাংলায় এসেছেন এই রাজ্যের হয়েই খেলবেন বলে। গত বছরেও রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিলেন অরিন্তপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ০৩:৫৬
Share:

জয়ী: রাজ্য ব্যাডমিন্টনের চ্যাম্পিয়নরা। নিজস্ব চিত্র

ব্যাডমিন্টনে রাজ্য সেরা হয়ে একজনের লক্ষ্য আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও দেশকে সেরা করা।

Advertisement

দ্বিতীয়জনও এই মুহূর্তে মেয়েদের বিভাগে ব্যাডমিন্টনে প্রথম রাজ্য সেরা হয়েছেন চব্বিশ ঘণ্টা হয়েছে। তাঁর লক্ষ্য আবার এই খেতাব ধরে রাখার সঙ্গে আন্তর্জাতিক স্তরেও সাফল্য পাওয়া।

প্রথম জন অরিন্তপ দাশগুপ্ত। শুক্রবারই দক্ষিণ কলকাতার মিলন সঙ্ঘে আয়োজিত রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছেন সৌভিক ঘোষকে ২১-১০, ২১-১৪ ফলে হারিয়ে। আর দ্বিতীয় জন মেয়েদের রাজ্য সেরা মণিদীপা দে ওই টুর্নামেন্টের ফাইনালেই ক্ষীরাঙ্কি সেনগুপ্তকে হারিয়েছেন ২১-১৮, ২১-১৮ ফলে।

Advertisement

গড়ফার ছেলে অরিন্তপের বিশেষত্ব হল, পরিকাঠামোর অভাব রয়েছে বলে যখন এক বা একাধিক ব্যাডমিন্টন প্রতিভা রাজ্য ছেড়েছেন বা ছাড়ছেন, তখন তিনি ভিন রাজ্য ছেড়ে বাংলায় এসেছেন এই রাজ্যের হয়েই খেলবেন বলে। গত বছরেও রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিলেন অরিন্তপ। বলছেন, ‘‘সামনেই অনূর্ধ্ব-১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপ। আপাতত সেই টুর্নামেন্টেই চোখ রাখছি। ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, চিনের প্রতিযোগীরা থাকবে। দলগত ও ব্যক্তিগত দুই বিভাগেই ভাল ফল করতেই পারি আমরা।’’

মণিদীপা আবার বঙ্গ ব্যাডমিন্টনে নতুন তারকা। মাসখানেক আগেই জলপাইগুড়িতে অনূর্ধ্ব-১৯ বিভাগে রাজ্য সেরা হয়েছিলেন। এ বার সিনিয়র বিভাগেও রাজ্য সেরা হলেন। হাওড়ার কেদারনাথ ইনস্টিটিউশনের ছাত্রী বলছেন, ‘‘এ বারই প্রথম সিনিয়র বিভাগে রাজ্য সেরা হলাম। ভাল তো লাগবেই। আগামী দিনে আরও ভাল খেলে জাতীয় দলে ঢুকতে চাই। রাজ্য খেতাব ধরে রাখার সঙ্গে আন্তর্জাতিক ম়ঞ্চেও কেলার স্বপ্ন দেখি।’’ রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব শেখর বিশ্বাস বলছেন, ‘‘অরিন্তপ, মণিদীপাদের মতো জুনিয়র খেলোয়াড়দের তুলে আনতে বয়সভিত্তিক একাধিক টুর্নামেন্ট আয়োজন করছি আমরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement