ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট একাদশে চোট-আঘাত বাড়ছে, তাই চিন্তায় কোচ রঞ্জন চৌধুরী। প্রথম দু’ম্যাচে ফর্মে থাকা নিখিল পূজারীর ডান পায়ের পেশিতন্তু ছিঁড়েছে। বাকি টুর্নামেন্টে তিনি অনিশ্চিত। গুয়াহাটি থেকে ফোনে রঞ্জন বললেন, ‘‘নিখিল হয়তো বাকি টুর্নামেন্টে আর নেই। সামাদের হ্যামস্ট্রিং চোট। গোড়ালির চোট ক্যালাম অ্যাঙ্গাসেরও।’’ আজ, সোমবার গ্রুপের শেষ ম্যাচ রঞ্জনদের। প্রতিপক্ষ অসম রাজ্য বিদ্যুৎ পর্ষদ।