IPL 2026

আইপিএলের মাঝপথে নতুন নিয়ম! ১০ দলকে জানিয়ে দিল বোর্ড, না মানলে হতে পারে শাস্তি

আইপিএলের দলগুলিতে সাধারণত ২৫ জন করে ক্রিকেটার থাকেন। তবে একটি ম্যাচের জন্য ১৬ জনকে বেছে নিতে হয়। প্রথম একাদশ ছাড়া পাঁচ জন। তাঁদের মধ্যে থেকেই এক জনকে ইমপ্যাক্ট প্লেয়ার বেছে নেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ২২:২২
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

মাঠে ১৬ জনের বেশি ক্রিকেটার রাখা যাবে না। প্রথম একাদশের ১১ জন এবং ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় থাকা পাঁচ জন ছাড়া কেউ ডাগ আউটের বাইরে যেতে পারবেন না। আইপিএলের প্লেয়িং কন্ডিশন আরও কঠিন করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

Advertisement

ক্রিকেটারদের জন্য নতুন নির্দেশিকা বিসিসিআইয়ের। অমান্য করলে কড়া শাস্তি হতে পারে। আইপিএলের ম্যাচগুলিতে দেখা যায়, প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটারেরা মাঠের ধারে ঘোরাফেরা করেন। জল পানের বিরতিতে বা বার্তা দেওয়ার জন্য যে কেউ মাঠের মধ্যে ঢুকতে পারতেন। এ বার থেকে তা করা যাবে না। নির্দিষ্ট ১৬ জনের বাইরে কেউ ডাগ আউটের বাইরে থাকতে পারবেন না। জল, ব্যাট দিতে বা অন্য কোনও প্রয়োজনে সেই ১৬ জনের মধ্যে থাকা ক্রিকেটারেরাই ঢুকতে পারবেন মাঠে। ১৬ জনের তালিকায় না থাকা ক্রিকেটারেরা বাউন্ডারি লাইন এবং বিজ্ঞাপনের এলইডি বোর্ডের মাঝের অংশেও ঘুরতে পারবেন না।

আইপিএলের দলগুলিতে সাধারণত ২৫ জন করে ক্রিকেটার থাকেন। তবে একটি ম্যাচের জন্য ১৬ জনকে বেছে নিতে হয়। প্রথম একাদশ ছাড়া পাঁচ জন। তাঁদের মধ্যে থেকেই কাউকে ইমপ্যাক্ট প্লেয়ার বেছে নেওয়া হয়। প্রথম একাদশের কেউ মাঠের বাইরে গেলে, পরিবর্ত হিসাবে ওই পাঁচ জনের যে কেউই ফিল্ডিং করতে নামতে পারেন।

Advertisement

দলগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। আইপিএলের সব ম্যাচেই নতুন এই নিয়ম প্রযোজ্য। নিয়ম না মানলে সংশ্লিষ্ট ক্রিকেটারের শাস্তি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement