IPL 2026

শামি ভারতীয় দলে ফিরবেনই, আইপিএলে দিল্লি ম্যাচে বাংলার পেসারকে দেখে জানিয়ে দিলেন প্রাক্তন সতীর্থ

চলতি আইপিএলে প্রথম ম্যাচেই নজর কেড়েছেন মহম্মদ শামি। তাঁকে নিয়ে আশাবাদী তাঁর প্রাক্তন সতীর্থ চেতেশ্বর পুজারা। তাঁর মতে, শামি জাতীয় দলে ফিরবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২০:০৭
Share:

মহম্মদ শামি। ছবি: পিটিআই।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম বলেই উইকেট নিয়েছেন মহম্মদ শামি। আউট হয়েছেন লোকেশ রাহুল। শামির বোলিং বুঝিয়ে দিয়েছে, ফিরতে কতটা মরিয়া তিনি। শামিকে নিয়ে আশাবাদী তাঁর প্রাক্তন সতীর্থ চেতেশ্বর পুজারা। তাঁর মতে, শামি জাতীয় দলে ফিরবেন। আর সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠবে এ বারের আইপিএল।

Advertisement

সম্প্রচারকারী চ্যানেলে শামির প্রসঙ্গে পুজারা বলেন, “শামির জন্য এ বারের আইপিএল খুব গুরুত্বপূর্ণ। ও যে ভাবে দিল্লির বিরুদ্ধে শুরুটা করেছে তাতে বোঝা যাচ্ছে, জাতীয় দলে ফিরতে ও মুখিয়ে আছে।” পরিসংখ্যান দেখে বু‌ধবার শামির বোলিং বিশ্লেষণ করা যাবে না বলে মনে করেন পুজারা। তাঁর কথায়, “হ্যাঁ, ও ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছে। কিন্তু এই পরিসংখ্যান অনেক কিছু বলে না। লখনউকে ভাল জায়গায় নিয়ে গিয়েছিল ও। রাহুলকে আউট করতে না পারলে অনেক আগে খেলা শেষ হয়ে যেত। ও দিল্লিকে প্রথম ধাক্কা দিয়েছে।”

চোট সারিয়ে ফেরার পর থেকে ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটেই উইকেট নিয়েছেন শামি। বুঝিয়ে দিয়েছেন, তিনি ছন্দে রয়েছেন। সেই কথা শোনা গিয়েছে পুজারার মুখেও। তিনি বলেন, “শামি গত এক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটেই খেলেছে। ভাল বল করেছে। সেই ছন্দ আইপিএলেও ধরে রেখেছে ও। দিল্লি ম্যাচ তো সবে শুরু। শামি ভারতীয় দলে ফিরবে। আর তার মঞ্চ হয়ে উঠবে আইপিএল।”

Advertisement

বুধবার শামির প্রথম বল খেলতে গিয়ে ডিপ কভারে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। শামির উল্লাস বুঝিয়ে দিচ্ছিল, এই উইকেটের গুরুত্ব কতটা। তার পরে অবশ্য আর উইকেট পাননি শামি। তবে পেতে পারতেন। তাঁর বল খেলতে সমস্যা হয়েছে দিল্লির ব্যাটারদের। চার ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বাংলার পেসার।

উইকেট মাত্র একটি হলেও শামির বলে দেখা গিয়েছে সেই পুরনো ঝলক। সেই একই রকম সিম পজিশন। পিচে বল পড়ে দু’দিকে সুইং করেছে। ১০ কোটি টাকা দিয়ে শামিকে কেন নিয়েছে লখনউ সুপার জায়ান্টস, তা প্রমাণ করে দেখিয়েছেন তিনি। শামির পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement