Shapoor Zadran

মৃত্যুর সঙ্গে লড়াই ৩৮ বছরের আফগান বোলারের! ভরসা দিতে পারছেন না চিকিৎসকেরা, পাশে আফ্রিদি-আকমল

আফগানিস্তানের হয়ে ৪৪টি এক দিনের ম্যাচ এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাপুর জ়দরান। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৮০টি উইকেট রয়েছে। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৬:৫৩
Share:

শাপুর জ়ারদান। —ফাইল চিত্র।

কয়েক বছর আগেও তাঁকে বলের গতির জন্য সমীহ করতেন বিশ্বের তাবড় ব্যাটারেরা। আফগানিস্তানের প্রাক্তন সেই জোরে বোলার শাপুর জ়ারদান এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালের বিছানায় শুয়ে। আফগান ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা বোলারের এমন পরিণতি মানতে পারছেন না তাঁর বিরুদ্ধে খেলা ব্যাটারেরাও।

Advertisement

বয়স ৩৮। এই বয়সেই কঠিন রোগে আক্রান্ত। একাধিক গুরুতর শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। তাঁর পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজর রাখছে চিকিৎসকদের একটি দল। তাঁর রক্তের শ্বেতকণিকা দ্রুত কমে যাচ্ছে। পরিজনদের কোনও ভরসা দিতে পারছেন না চিকিৎসকেরা। কয়েক দিন আগে হাসপাতালে চিকিৎসারত জ়াদরানের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন তাঁর ভাই। সেই ছবি দেখে বিস্মিত প্রাক্তন ক্রিকেটারেরা।

পাকিস্তানের দুই প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি এবং কামরান আকমল জ়াদরানের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কামরান জ়াদরানের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘জ়াদরান ভাই আমার বন্ধু। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।’’ আফ্রিদিও তাঁর ছবি দিয়ে লিখেছেন, ‘‘শাপুর জ়াদরানের ভাইয়ের সঙ্গে কথা হল। ওর কথাগুলো মন ছুঁয়ে গেল। পুরো পরিস্থিতির কথা শুনে হতাশ লাগছে। আমি মর্মাহত। জ়াদরন, মাঠে তুমি ভীষণ লড়াকু খেলোয়াড় ছিলে। আশা করছি, এই লড়াইটাও তুমি দারুণ ভাবে লড়বে। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি।’’ আফগানিস্তানের সঙ্গে বৈরিতার সম্পর্ক ভুলে দু’জনেই আফগানিস্তানের প্রাক্তন বোলারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Advertisement

২০০৯ সালে আফগানিস্তানের হয়ে অভিষেক হয় জ়াদরানের। ২০২০ সাল পর্যন্ত দেশের হয়ে ৪৪টি এক দিনের ম্যাচ এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৮০টি উইকেট রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement