ICC T20 World Cup 2026

জ়িম্বাবোয়ে ম্যাচের আগে হঠাৎ বাড়ি চলে গেলেন রিঙ্কু! কী হল ভারতীয় দলের ফিনিশারের

মঙ্গলবার সকালে চেন্নাইয়ে দলের হোটেল থেকে বেরিয়ে যান রিঙ্কু সিংহ। তিনি গ্রেটার নয়ডার বাড়ি গিয়েছেন। আগামী বৃহস্পতিবার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সম্ভবত খেলবেন না রিঙ্কু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৯
Share:

রিঙ্কু সিংহ। ছবি: পিটিআই।

দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটের প্রথম ম্যাচ হেরে চাপে সূর্যকুমার যাদবেরা। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ জ়িম্বাবোয়ে। সেই ম্যাচেও সম্ভবত খেলবেন না রিঙ্কু সিংহ। মঙ্গলবার হঠাৎ বাড়ি ফিরে গিয়েছেন রিঙ্কু।

Advertisement

পারিবারিক জরুরি কারণে বাড়ি ফিরে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার। ভারতীয় দল সূত্রে খবর, গুরুতর অসুস্থ রিঙ্কুর বাবা খানচন্দ সিংহ। গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ভেন্টিলেটরে রেখে চিকিৎসা চলছে তাঁর। খবর পাওয়ার পর কোচ গৌতম গম্ভীরের অনুমতি নিয়ে বাবাকে দেখতে গিয়েছেন রিঙ্কু। মঙ্গলবার সকালেই দলের হোটেল ছাড়েন তিনি। উল্লেখ্য, সোমবার দলের সঙ্গে চেন্নাইয়ে পৌঁছোন রিঙ্কু।

বাড়ি যাওয়ায় স্বাভাবিক ভাবেই মঙ্গলবার সন্ধ্যায় অনুশীলন করেননি রিঙ্কু। মনে করা হচ্ছে, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না। ফিনিশারকে ছাড়াই প্রথম একাদশ বেছে নিতে হবে গম্ভীরকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement