IPL 2026

আইপিএল শুরুর আগেই অবসর কেকেআরে! রাসেলকে সম্মান জানিয়ে প্রাক্তন হয়ে গেল ১২ নম্বর জার্সি

২০১৪ সাল থেকে কেকেআরের হয়ে আইপিএল খেলেছেন আন্দ্রে রাসেল। তার আগে দু’বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও রাসেল নিজেকে কেকেআর পরিবারের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ২২:৪৭
Share:

আন্দ্রে রাসেল। —ফাইল চিত্র।

আইপিএল শুরুর চার দিন আগে অবসর কেকেআর শিবিরে। কোনও ক্রিকেটার অবসর ঘোষণা করেননি। একটি বিশেষ নম্বরের জার্সিকে অবসরে পাঠিয়ে দিলেন কেকেআর কর্তৃপক্ষ।

Advertisement

২০১৪ সাল থেকে কেকেআরের হয়ে আইপিএল খেলেছেন রাসেল। তার আগে দু’বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও রাসেল নিজেকে কেকেআর পরিবারের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন। তাঁর এই আবেগকে সম্মান দিলেন কেকেআর কর্তৃপক্ষ। রাসেল ১২ নম্বর জার্সি পরে খেলতেন কেকেআরের হয়ে।

মঙ্গলবার এক অনুষ্ঠানে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর এ বছরের ১২ নম্বর জার্সি ফ্রেমে বাঁধিয়ে রাসেলের হাতে তুলে দেন। তাতে লেখা ছিল ‘দ্রে রাস’। রাসেলের হাতে জার্সি তুলে দিয়ে মাইসোর বলেন, ‘‘বেগনি এবং সোনালি রঙের ১২ নম্বর জার্সি সব সময় শুধু তোমারই থাকবে।’’ অর্থাৎ ভবিষ্যতে আর কেউ কেকেআরের ১২ নম্বর জার্সি পরে খেলবেন না। আইপিএল শুরুর আগেই ১২ নম্বর জার্সির অবসর ঘোষণা করে দিলেন কেকেআর কর্তৃপক্ষ।

Advertisement

গত মরসুমেও কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন আন্দ্রে রাসেল। এ বার কেকেআর তাঁকে না রাখায় আইপিএল থেকে অবসর ঘোষণা করেন ওয়েস্ট ইন্ডিজ়ের অভিজ্ঞ অলরাউন্ডার। কারণ হিসাবে জানান, কেকেআরের বিরুদ্ধে খেলা তাঁর পক্ষে সম্ভব নয়। রাসেলের আবেগ এবং দলের প্রতি আনুগত্যকে সম্মান জানিয়ে তাঁকে দলের পাওয়ার কোচ হিসাবে নিযুক্ত করেছেন কেকেআর কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement