শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ২২:৩০
১৫.২ ওভারে ভারত ২০৯/৩
ফর্মে ফিরলেন সূর্যকুমার। ২৮ বল বাকি থাকতে নিউ জ়িল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত। সূর্য (৮২) এবং শিবম (৩৬) অপরাজিত থাকলেন।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ২২:২৬
১৫ ওভারে ভারত ২০৭/৩
ব্যাট করছেন সূর্য (৮১) এবং শিবম (৩৫)।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ২২:০২
অর্ধশতরান সূর্যকুমারের
২৩ বলে ৫০ রান পূর্ণ করলেন সূর্য। ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করলেন। ভারত ১৪৪/৩।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ২১:৫৮
১০ ওভারে ভারত ১৩৩/৩
ব্যাট করছেন সূর্য (৪১) এবং শিবম (৩)। জয়ের জন্য দরকার ৬০ বলে ৭৬ রান।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ২১:৫৩
আউট ঈশান
সোধির বলে ছয় মারতে গিয়ে আউট ঈশান (৭৬)। ভারত ১২৮/৩।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ২১:৩৬
অর্ধশতরান ঈশানের
২১ বলে ৫১ রান করলেন ঈশান। তাঁর ইনিংসে ভর করে লড়াইয়ে ফিরছে ভারত।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ২১:৩১
ভারত ৫ ওভারে ৫৪/২
ব্যাট করছেন ঈশান (৪১) এবং সূর্য (৩)।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ২১:১২
আউট অভিষেক
ডাফির প্রথম বলেই ছয় মারতে গিয়ে আউট অভিষেক (০)। ভারত ৬/২।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ২১:০৯
আউট সঞ্জু স্যামসন
৬ রান করে ম্যাট হেনরির বলে আউট সঞ্জু। প্রথম উইকেট হারাল ভারত।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ২০:৫৩
নিউ জ়িল্যান্ড ২০৮/৬
ভারতকে জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্য দিল নিউ জ়িল্যান্ড। স্যান্টনার ৪৭ এবং ফোকস ১৫ রান করে অপরাজিত রইলেন। কুলদীপের ২ উইকেট ৩৫ রানে।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ২০:৩৬
১৭ ওভারে নিউ জ়িল্যান্ড ১৬১/৬
ব্যাট করছেন স্যান্টনার (২৩) এবং ফোকস (০)।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ২০:৩৫
আউট চাপম্যান
হার্দিকের বলে আউট চাপম্যান (১০)। নিউ জ়িল্যান্ড ১৬১/৬।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ২০:১৩
আউট রাচিন
কুলদীপের বলে আউট রাচিন (৪৪)। নিউ জ়িল্যান্ড ১২৯/৫।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ২০:০৯
আউট ড্যারিল মিচেল
শিবম দুবের বলের গতিতে ঠকে গিয়ে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মিচেল। তিনি করলেন ১৮ রান। ১২৫ রানের মাথায় নিউ জ়িল্যান্ডের চতুর্থ উইকেট পড়ল।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৫৪
১০ ওভারে নিউ জ়িল্যান্ড ১১১/৩
রাচিন রবীন্দ্র ৩৬ ও ড্যারিল মিচেল ১২ রানে ক্রিজ়ে রয়েছেন।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৪৯
আউট ফিলিপ্স
কুলদীপের বলে মারতে গিয়ে হার্দিকের হাতে ধরা পড়লেন ফিলিপ্স (১৯)। নিউ জ়িল্যান্ড ৯৮/৩।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ১৯:২৫
আউট সাইফার্ট
বরুণের গুগলি বুঝতে পারলেন না সাইফার্ট (২৪)। দুই ওপেনারই আউট। নিউ জ়িল্যান্ড ৪৩/২।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ১৯:১৯
আউট কনওয়ে
নিজের দ্বিতীয় বলেই উইকেট পেলেন হর্ষিত। বলের গতি বদলে আউট করলেন কনওয়েকে (১৯)। নিউ জ়িল্যান্ড ৪৩/১।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ১৯:১৫
৩ ওভারে নিউ জ়িল্যান্ড ৪৩/০
ব্যাট করছেন কনওয়ে (১৯) এবং সাইফার্ট (২৪)।
শেষ আপডেট:
২৩ জানুয়ারি ২০২৬ ১৯:০০
নিউ জ়িল্যান্ডের ইনিংস শুরু
ওপেন করতে নেমেছেন সাইফার্ট এবং কনওয়ে।