ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (বাঁ দিকে) এবং নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। — ফাইল চিত্র।
দুটি উইকেট হারিয়ে ভারতের রান তোলার গতি অনেকটাই কমে গিয়েছে। সূর্য এবং তিলক দু’জনেই ধরে খেলে খুচরো রান নেওয়ায় মন দিয়েছেন।
ভারত ৬৩-২।
দুর্ভাগ্যজনক ভাবে আউট হলেন ঈশান। থাই প্যাড এবং কনুইয়ে লেগে বল উইকেট ভেঙে দিল। চেষ্টা করেও বল সরিয়ে দিতে পারলেন না ঈশান।
ভারত ৪৯-২।
অভিষেক ফিরলেও ফর্মে থাকা ঈশান এবং তিলক ভারতের রানের গতি কমতে দিচ্ছেন না। তাঁরা শুরু থেকেই চালিয়ে খেলার নীতি অনুসরণ করছেন।
কিছুতেই শূন্যের গেরো কাটাতে পারছেন না অভিষেক শর্মা। বিশ্বকাপে একেবারেই ফর্মে পাওয়া যাচ্ছে না তাঁকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ফর্মে ফিরতে পারলেন না।
কুলদীপ যাদবের বদলে দলে ফিরলেন অর্শদীপ সিংহ। বিশ্রাম দেওয়া হল অক্ষর পটেলকে। খেলছেন ওয়াশিংটন সুন্দর।