Advertisement
০৫ এপ্রিল ২০২৬
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (বাঁ দিকে) এবং নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (বাঁ দিকে) এবং নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। — ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪০
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৯ key status

১৭ রানে জিতল ভারত

লড়াই করল নেদারল্যান্ডস। ভারতের বিরুদ্ধে ম্যাচ শেষ পর্যন্ত টেনে নিয়ে গেল তারা। শেষ পর্যন্ত সূর্যেরা জিতলেন ১৭ রানে।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৬ key status

আউট লায়ন

শিবমের বলে লায়ন ক্যাশের ক্যাচ ধরলেন ওয়াশিংটন।

Advertisement
timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৫ key status

দু’টি ক্যাচ পড়ল

রিঙ্কু এবং সূর্যের ভুল বোঝাবুঝিতে একটি ক্যাচ পড়ল। পরের বলেই ক্যাচ ফস্কালেন তিলক। শেষ ওভারে ফিল্ডিংয়ে খারাপ প্রদর্শন ভারতের।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩২ key status

হার্দিকের ১৮ রান

১৯তম ওভারে হার্দিক ১৮ রান দিলেন। ফলে শেষ ওভারে দরকার ২৮ রান, যা তোলা অঙ্কের হিসাবে অসম্ভব নয়।

Advertisement
timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৮ key status

আউট এডওয়ার্ডস

ডাচ অধিনায়ককে ফিরিয়ে দিলেন বুমরাহ। বল ছিটকে দিল এডওয়ার্ডসের (১৫) স্টাম্প।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৮ key status

আউট দ্য লিড

ক্রিজ়ে জমে গিয়েও ফিরতে হল বাস দ্য লিডকে। শিবমের বলে ক্যাচ নিলেন বরুণ।

নেদারল্যান্ডস ১১২-৫।

Advertisement
timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০১ key status

আউট আরিয়ান

প্রথম বলেই চালাতে গিয়ে স্টাম্প ছিটকে গেল আরিয়ানের।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০০ key status

অ্যাকারম্যান আউট

বরুণের বলে ছয় মারতে গিয়ে আউট অ্যাকারম্যান (২৩)। বাউন্ডারির ধারে ক্যাচ ধরলেন রিঙ্কু।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৮ key status

ডাউড আউট

ষষ্ঠ ওভারে এসে ধাক্কা দিল ভারত। বরুণের বলে লেগ স্টাম্প ছিটকে গেল ম্যাক্স ও ডাউডের।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১২ key status

২ ওভারে নেদারল্যান্ডস ১১/০

ব্যাট করছেন লেভিট (৬) এবং ডাওড (৪)।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫১ key status

শেষ বলে আউট হার্দিক

বড় শট খেলতে গিয়ে শেষ বলে আউট হলেন তিনি। ক্যাচ ধরলেন ফান ডার মারউই। ২১ বলে ৩০ করলেন হার্দিক।

ভারতের ইনিংস শেষ হল ১৯৩-৬ স্কোরে। অর্থাৎ নেদারল্যান্ডসের সামনে লক্ষ্য ১৯৪।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৮ key status

শিবম আউট

বড় শট খেলতে গিয়ে আউট শিবম। বাউন্ডারির ধারে খুব ভাল ক্যাচ নিলেন ফান ডার গুগটেন। ৩১ বলে ৬৬ করেছেন শিবম।

ভারত ১৮৬-৫।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৩ key status

শিবমের অর্ধশতরান

দেখে মনে হচ্ছে তিনি অন্য পিচে খেলছেন। তাঁর ব্যাট থেকে বেরনো শট মাঠের বিভিন্ন দিকে উড়ে যাচ্ছে। কেউ দাঁড়াতে পারছেন না। উল্টো দিকে থাকা হার্দিকও সুযোগমতো রান করার চেষ্টা করছেন।

ভারত ১৫৯-৪।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১২ key status

সূর্য আউট

চালিয়ে খেলার চেষ্টা করতে গিয়ে আউট সূর্য। লং লেগে ক্যাচ ধরলেন পরিবর্ত ফান ডার গুগটেন। ২৮ বলে ৩৪ করলেন সূর্য।

ভারত ১১০-৪।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৮ key status

এ বার বাঁচলেন শিবম

আরিয়ানের বল সরাসরি লেগেছিল শিবমের পায়ে। আম্পায়ার আউট দেননি। আম্পায়ার্স কলই বহাল থাকল। ডাচ ক্রিকেটারেরা এই সিদ্ধান্ত বিশ্বাসই করতে পারছেন না।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৭ key status

তিলক আউট, বাঁচলেন সূর্যকুমার

নবম ওভারের দ্বিতীয় বলে লোগান ফান বিককে ডিপ স্কোয়্যার লেগে মেরেছিলেন সূর্য। সহজ ক্যাচ ফেলে দেন লেভিট। চার বল পরেই দুর্দান্ত একটি ক্যাচে তিলককে ফেরালেন ফান ডার মারউই।

ভারত ৬৯-৩।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৪ key status

ভারতের রান তোলার গতি কম

দুটি উইকেট হারিয়ে ভারতের রান তোলার গতি অনেকটাই কমে গিয়েছে। সূর্য এবং তিলক দু’জনেই ধরে খেলে খুচরো রান নেওয়ায় মন দিয়েছেন।

ভারত ৬৩-২।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৮ key status

ঈশান আউট

দুর্ভাগ্যজনক ভাবে আউট হলেন ঈশান। থাই প্যাড এবং কনুইয়ে লেগে বল উইকেট ভেঙে দিল। চেষ্টা করেও বল সরিয়ে দিতে পারলেন না ঈশান। 

ভারত ৪৯-২।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৪ key status

চালিয়ে খেলছেন তিলক, ঈশান

অভিষেক ফিরলেও ফর্মে থাকা ঈশান এবং তিলক ভারতের রানের গতি কমতে দিচ্ছেন না। তাঁরা শুরু থেকেই চালিয়ে খেলার নীতি অনুসরণ করছেন।

timer শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৮ key status

অভিষেকের ভাগ্য বদলাচ্ছেই না

কিছুতেই শূন্যের গেরো কাটাতে পারছেন না অভিষেক শর্মা। বিশ্বকাপে একেবারেই ফর্মে পাওয়া যাচ্ছে না তাঁকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ফর্মে ফিরতে পারলেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy