নিত্যদিন স্বরা ভাস্করের সঙ্গে কঙ্গনা রনৌতের জন্য বাগ্বিতণ্ডা লেগেই থাকে। এ বার কঙ্গনাকে খোঁচা দিলেন স্বরার স্বামী তথা সমাজবাদী পার্টির নেতা ফহাদ আহমেদ। ফহাদের দাবি, কঙ্গনা অভিনেত্রী হিসেবে ভাল হলেও, রাজনীতিবিদ হিসেবে একেবারেই খারাপ। রাজনীতিবিদ হিসাবে কঙ্গনাকে নম্বর দিতে একেবারেই নারাজ ফহাদ। কিন্তু কী কারণে এমন ধারণা ফহাদের, সেটাও স্পষ্ট করলেন তিনি।
আরও পড়ুন:
২০২৪ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে উত্তরাখণ্ডের মন্ডী কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন কঙ্গনা। তার ঠিক পরের বছরে ভয়াবহ বন্যা হয় তাঁর লোকসভা এলাকায়। সেখানেই কঙ্গনার ভূমিকাকে কটাক্ষ করেছেন ফহাদ। তিনি বলেন, ‘‘আমি কঙ্গনাকে খারাপ রাজনীতিবিদই বলব। কারণ, যখন বন্যাবিধ্বস্ত ছিল মন্ডী, সেই কেন্দ্রের সাংসদ হয়েও তিনি প্রায়ই বলতেন, ‘আমি আর কী করব! আমি তো প্রধানমন্ত্রী নই, মন্ত্রীও নই। প্রতিনিধি হিসেবে আমি সরকারের সঙ্গে কথা বলতে পারি মাত্র।’ সাংসদ হিসেবে নিজের কেন্দ্রের জন্য তো লড়াই করতে হবে!” এ দিকে, কঙ্গনার সঙ্গে যতই বাগ্যুদ্ধ হোক স্বরার, তিনি অবশ্য কঙ্গনাকে ‘লড়াকু’ বলেই মনে করেন। স্বরা জানান, কঙ্গনা জীবন অনুপ্রাণিত হওয়ার মতো। কারণ, তিনি হার মানতে শেখেননি।