Advertisement
E-Paper

ফহাদ আহমেদকে বিয়ের সময় বলিউড পার্টিতে ডাক না-পাওয়ার ভয় ছিল, এখন কোন আতঙ্কে থাকেন স্বরা?

ফহাদকে বিয়ে করছেন বলে বলিউডের পার্টিতে ডাক না-পাওয়ার ভয় ছিল স্বরার। যদিও সেই ভয়কে জয় করেছেন তিনি। এ বার নতুন ভয় ঘিরে ধরছে স্বরাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ২০:০১
(বাঁ দিকে) স্বরা ভাস্কর, (ডান ডিকে) ফহাদ আহমেদ।

(বাঁ দিকে) স্বরা ভাস্কর, (ডান ডিকে) ফহাদ আহমেদ। ছবি: সংগৃহীত।

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুবনেতা ফহাদ আহমেদকে বিয়ে করেন স্বরা ভাস্কর। নিকাহ বা সাতপাক নয়, বরং সইসাবুদ করেই বিয়ে সেরেছেন তাঁরা। ভিন্‌ধর্মে বিয়ে করার জন্য সেই সময়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। যদিও নেতিবাচক মন্তব্যে খুব বেশি পাত্তা দেননি অভিনেত্রী। ধর্মের বেড়াজাল মানতেও নারাজ ছিলেন তিনি। তবে ফহাদকে বিয়ে করছেন বলে বেশ ভয়ে ছিলেন অভিনেত্রী। বলিউডের পার্টিতে ডাক না-পাওয়ার ভয় পেতেন স্বরা। যদিও সেই ভয়কে জয় করেছেন তিনি। এ বার নতুন ভয় ঘিরে ধরছে স্বরাকে।

বিয়ের ঠিক মাসকয়েকের মধ্যেই মা হন স্বরা। মেয়ে রাবিয়ার বয়স প্রায় তিন ছুঁইছুঁই। তার পর থেকে অভিনেত্রীর জীবনের আগের চেহারায় ফেরেননি। তা নিয়ে তাঁকে যে কথা শুনতে হয়, সেটাই শোনা গেল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। স্বরা বলেছেন, ‘‘আমাকে নিয়ে বহু বার বহু সমালোচনা হয়েছে। মাতৃত্বের পরে আমার চেহারা নিয়েও হয়েছে। কিন্তু একটা মায়ের যে কষ্ট মনে হয়, সেটা কেউ বুঝতে চায় না।’’ এখন আর কাউকে সেটা বোঝাতেও চান না স্বরা। এখন তিনি নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাসী। যদিও স্বরা জানান, এখন তাঁর একটাই ভয়, তাঁর মেয়েকে নিয়ে।

স্বরা ভাস্কর তাঁর মেয়ে ও স্বামীর সঙ্গে।

স্বরা ভাস্কর তাঁর মেয়ে ও স্বামীর সঙ্গে। সংগৃহীত।

স্বরার কথায়, ‘‘আমি আমার মেয়েকে হারাতে ভয় পাই। আমি চাই না ও আমার থেকে আলাদা হয়ে যাক। মানে প্রকৃতির নিয়মে হয়তো একটা দূরত্ব আসবে। কিন্তু ও যাতে কখনও আমাকে ছেড়ে না যায়।’’

Swara Bhasker Swara Bhasker Fahad Ahmed Bollywood Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy