আইপিএলের ম্যাচের মাঝে এবং পরে রিল বা ভ্লগ নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে বিসিসিআই। শুধু ধারাভাষ্যকার বা নেটপ্রভাবীরাই নন, বোর্ডের নজরে রয়েছেন ক্রিকেটারেরাও। বেশ কিছু ক্রিকেটার নিয়মিত রিল বা ভ্লগ করে তা সমাজমাধ্যমে পোস্ট করেন। এতে সুরক্ষাবিধি ভাঙা হচ্ছে বলে জানা গিয়েছে। পঞ্জাব কিংসের ক্রিকেটার অর্শদীপ সিংহ রয়েছেন বোর্ডের নজরে। তাঁর সঙ্গে কথা বলবেন পঞ্জাবের কর্তারা।
বোর্ড যে নির্দেশিকা দিয়েছে তা নিয়েই অর্শদীপের সঙ্গে আলোচনা করতে পারেন পঞ্জাবের কর্তারা। পঞ্জাবের পেসার অর্শদীপ সমাজমাধ্যমে সক্রিয়। তাঁর ৬০ লক্ষেরও বেশি ‘ফলোয়ার’ রয়েছে। নিয়মিত সমাজমাধ্যমে রিল পোস্ট করেন। তা বোর্ডকর্তাদের নজরে পড়েছে। ভবিষ্যতে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সে সব পোস্ট করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। শুধু দলের যাচাই করা অ্যাকাউন্টেই তা পোস্ট করা যাবে।
শুধু অর্শদীপ নয়, বাকি ক্রিকেটারদের সঙ্গেও কথা বলবেন কর্তারা। শনিবার সন্ধ্যায় ধর্মশালায় অনুশীলন রয়েছে পঞ্জাবের। তার পরে এই বৈঠক হতে পারেন। শোনা গিয়েছিল পঞ্জাবের এক সহ-মালিক ক্রিকেটারদের উদ্দেশে বার্তা দিতে পারেন। কিন্তু বিমান বিভ্রাটের কারণে তিনি সময়ে ধর্মশালা পৌঁছতে পারেননি। তাই মুখ্যকর্তা সতীশ মেনন কথা বলতে পারেন ক্রিকেটারদের সঙ্গে।
আরও পড়ুন:
উল্লেখ্য, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘কয়েক জন ধারাভাষ্যকারের ভূমিকায় আমরা খুশি নই। তাঁরা নিয়ম ভেঙেছেন। এক প্রাক্তন ক্রিকেটারকে ম্যাচের গুরুত্বপূর্ণ সময় ডাগআউটের কাছেও ভিডিয়ো করতে দেখা গিয়েছে! বোর্ডের কর্মীরা দ্রুত গিয়ে পরিস্থিতি সামাল দেন। কেউ কেউ আবার নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিয়ো করছেন। প্রতিটি ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’ বোর্ডের ওই কর্তা জানিয়েছেন, বিসিসিআই বা আইপিএলের সঙ্গে যুক্ত কেউ মাঠে এ ভাবে ভিডিয়ো করতে পারবেন না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী