আইপিএলের ফাইনালে না খেলেও প্রতিযোগিতার সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পুরস্কার পেয়েছে বৈভব সূর্যবংশী। রবিবার অহমদাবাদে খেলা শেষে পুরস্কার নিয়েছে সে। ফাইনাল না খেলেও কী ভাবে আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হল বৈভব? নেপথ্যে রয়েছে এক বিশেষ নিয়ম।
আইপিএলের কিছু পুরস্কার নির্ভর করে পরিসংখ্যানের উপর। কিছু পুরস্কার বেছে নেয় বোর্ডের ঠিক করে দেওয়া কমিটি। আবার কিছু পুরস্কার নির্ভর করে একটি নিয়মের উপর। সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বাছা হয় তেমনই এক নিয়মে। সেখানে প্রতিটি বাউন্ডারি, উইকেট, ডট বল, ক্যাচের উপর পয়েন্ট থাকে।
প্রতিটি চারের জন্য দেওয়া হয় ২.৫ পয়েন্ট। প্রতিটি ছক্কার জন্য বরাদ্দ ৩.৫ পয়েন্ট। ঠিক তেমনই প্রতিটি উইকেটের জন্য ৩.৫ পয়েন্ট দেওয়া হয়। ডট বলের জন্য থাকে ১ পয়েন্ট। প্রতিটি ক্যাচের জন্য ২.৫ ও স্টাম্পিংয়ের জন্যও ২.৫ পয়েন্ট বরাদ্দ থাকে। ২০১৩ সাল থেকে এই নিয়ম চালু হয়েছে।
আরও পড়ুন:
বৈভব এ বারের আইপিএলে ৬৩টি চার ও ৭২টি ছক্কা মেরেছে। সেখানেই (৬৩ x ২.৫ = ১৫৭.৫) + (৭২ x ৩.৫ = ২৫২) ৪০৯.৫ পয়েন্ট পেয়েছে বৈভব। সব মিলিয়ে ৪৩৬.৫ পয়েন্ট পেয়েছে রাজস্থানের ১৫ বছর বয়সি ক্রিকেটার। দ্বিতীয় স্থানে রয়েছেন কাগিসো রাবাডা। তাঁর পয়েন্ট ৪২৭। মাত্র ৯.৫ পয়েন্টে রাবাডাকে টপকে পুরস্কার পেয়েছে বৈভব।
তবে এই পুরস্কার প্রাপকদের মধ্যে পয়েন্টের ভিত্তিতে এখনও পর্যন্ত শীর্ষে সুনীল নারাইন। ২০২৪ সালে তৃতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সে বার ৪৫০ পয়েন্ট পেয়ে প্রতিযোগিতার সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়েছিলেন কেকেআরের নারাইন। আইপিএলের ইতিহাসে নারাইনই একমাত্র ক্রিকেটার, যিনি তিন বার এই পুরস্কার পেয়েছেন। ২০২৪ ছাড়া ২০১২ ও ২০১৮ সালেও এই পুরস্কার পেয়েছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
রবিবার আইপিএল ফাইনাল স্থগিত করে দেওয়া উচিত ছিল, গুজরাতের সঙ্গে অন্যায় হয়েছে! মত গাওস্করের, দিলেন ব্যাখ্যা