Advertisement
E-Paper

২ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে গাছে চড়ল বাঁদর, তাড়া তাড়া নোট উড়িয়ে দিল আকাশে! ভাইরাল বাঁদরামির ভিডিয়ো

সম্প্রতি একটি বাঁদরের কীর্তিতে হতভম্ব হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। বাঁদরটি ২ লক্ষ তাকা ভর্তি একটি ব্যাগ নিয়ে গাছে চড়ে বসে এবং নোটগুলি ছুড়ে ছুড়ে নীচে ফেলতে থাকে। ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহরের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৩:৪৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কোনও বাচ্চা দুষ্টুমি করলে প্রায়ই তাকে বকা দেওয়া হয় এই বলে ‘বাঁদরামি করিস না’। বাঁদর নামক প্রাণীটির নানান কাণ্ডকারখানার কারণেই এই কথা বলা হয়ে থাকে। সম্প্রতি একটি বাঁদর এমন এক কাজ করেছে যা দেখে হতভম্ব হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি পোস্ট হওয়ার পরেই তা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সমাজমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) ‘কেদার নাথ দুবে’ নামক হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিশাল গাছের উঁচু ডালে চড়ে রয়েছে একটি বাঁদর। তার হাতে একটি ব্যাগ। ব্যাগ থেকে টাকার বৃষ্টি ঘটাচ্ছে সে। আর এক কয়েক জন এ দিক-ও দিক দৌড়োদৌড়ি করে সেই টাকা কুড়োচ্ছেন। ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহরের। সেখানকার এক আদালত চত্বরে ঘটেছে কাণ্ডটি। ২ লক্ষ টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে একটি নিমগাছে চড়ে বসে ওই প্রাণী। ঘটনাটি শনিবারের।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এক ব্যক্তি সম্পত্তির নিবন্ধন সম্পন্ন করতে আদালতে এসেছিলেন। নগদ টাকায় ভরা ব্যাগটি বহন করছিলেন রবীন্দ্র লোধি ওরফে রাজু। তিনি যখন এক ডাকটিকিট বিক্রেতার দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ একটি বাঁদর তার ব্যাগটি ছিনিয়ে নিয়ে কাছের একটি নিমগাছে উঠে পড়ে। শীঘ্রই ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা টাকার নোটগুলো কুড়োতে শুরু করেন সকলে। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে টাকা উদ্ধারে উদ্যোগী হয়। পরে ১.৯৮ লক্ষ টাকা উদ্ধার করে তাঁর মালিককে ফেরত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। প্রায় সকলেই ওই ব্যক্তিকে সহানুভূতি জানিয়েছেন। সাবধানতার পরামর্শও দিয়েছেন অনেকে।

Viral Story monkey Uttar Pradesh Bulandshahr
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy