Advertisement
E-Paper

আইপিএল জিততেই অনুষ্কাকে নিয়ে উদ্‌যাপন, বিরাটের নাচ দেখে চমকে গেলেন নায়িকা স্ত্রীও! ভিডিয়ো ভাইরাল

জয়ের পর আরসিবির এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বিরাটের পরনে লাল রঙের টি শার্ট, বুকে রুপোলি নকশায় ‘চ্যাম্পিয়নস’ কথাটি লেখা। সঙ্গে কালো রঙের শর্টস। অনুষ্কার পরনে ছিল হালা রঙের শার্ট ও ডেনিম। মঞ্চ মাতিয়ে দেওয়ার জন্য বিরাট একাই একশো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১২:০৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পর পর দু’বার চ্যাম্পিয়নের শিরোপা। ঘরের মাঠে প্রতিপক্ষ গুজরাত টাইটান্সকে হারিয়ে চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার অহমদাবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জিততেই উদ্‌যাপেনর আনন্দে মাতলেন সস্ত্রীক বিরাট কোহলি। পাঁচ উইকেটের সহজ জয় তুলে নিয়ে টানা দ্বিতীয় বারের মতো আইপিএল ট্রফি ঘরে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিরাট ও তাঁর স্ত্রী অনুষ্কা। সমাজমাধ্যমে সেই উদ্‌যাপনের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে বিরাট-অনুষ্কা, কোহলির দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিককে আনন্দে ফেটে পড়তে দেখা গিয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি।

জয়ের পর আরসিবির এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিরাটের পরনে লাল রঙের টি শার্ট, বুকে রুপোলি নকশায় ‘চ্যাম্পিয়নস’ কথাটি লেখা। সঙ্গে কালো রঙের শর্টস। অনুষ্কার পরনে ছিল হালা রঙের শার্ট ও ডেনিম। মঞ্চ মাতিয়ে দেওয়ার জন্য বিরাট একাই একশো। তবে এখানে তাঁর সঙ্গে জুড়ি ছিলেন দীনেশ। বিরাটের নাচের ভক্ত নন এমন মানুষ বোধহয় খুব কম আছেন। নিজস্ব ভঙ্গিতে জয়ের আনন্দে মাততে দেখা গিয়েছে বিরাটকে। স্বামীর পাশে উচ্ছ্বল ভঙ্গিতে হাসতে ও করতালি দিতে দেখা গিয়েছে বিরাট-ঘরনিকে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই আরসিবি ভক্তদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছে।

আরসিবি-র দ্বিতীয় আইপিএল শিরোপা জয়ের মূল ভিত্তি ছিল কোহলির অপরাজিত ৭৫ রানের ইনিংস। আইপিএলের মরসুমে নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট ছিলেন বিরাট। ম্যাচের পর কোহলি স্বীকার করেছেন, এ বার অতটা চাপ ছিল না তাঁদের। তিনি স্বপ্ন দেখতেন, কোনও দিন তাঁর শটে আইপিএল জিতবে দল। ট্রফিজয়ের কৃতিত্ব দিয়েছেন গোটা দলকে। কোহলি বলেন, ‘‘ক্রিকেট এখন এমনই হয়ে গিয়েছে যে তরুণ ক্রিকেটারেরা প্রতি মুহূর্তে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। প্রতি মুহূর্তে আরও ভাল খেলার অনুপ্রেরণা জোগাচ্ছে।”

Virat Kohli IPL Virat-Anushka
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy