Advertisement
E-Paper

লোকভর্তি সেলুনে ষাঁড়ের হানা! কাচের দরজা ভেঙে ঢুকে পড়ল চতুষ্পদ, বেরিয়ে গেল আয়না দেখে, ভাইরাল ভিডিয়ো

গ্রাহকেরা ষাঁড়টিকে দেখে আঁতকে ওঠেন। পড়ি কি মড়ি করে ছুটে বেরিয়ে যেতে থাকেন। ষাঁড়টি অবশ্য আয়নায় নিজের রূপ দেখতেই ব্যস্ত ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৯:১০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সেলুনের প্রায় প্রতিটি আসনে বসে রয়েছেন গ্রাহকেরা। প্রায় সকলেই চুল কাটাচ্ছিলেন। সেখানে হঠাৎ করে ঢুকে পড়ল একটি ষাঁড়। গ্রাহকেরা তাকে দেখে আঁতকে উঠলেন। পড়ি কি মড়ি করে ছুটে বেরিয়ে যেতে লাগলেন। ষাঁড়টি অবশ্য আয়নায় নিজের রূপ দেখতেই ব্যস্ত ছিল! সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে ইস্তানবুলে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সেলুনের বাইরে ঘুরে বেড়াচ্ছে একটি ষাঁড়। হঠাৎ তার কী মনে হল, কাচের দরজা ভেঙে ঢুকে পড়ল সেলুনের ভিতরে। তাকে দেখে হকচকিয়ে গেলেন সেলুনের কর্মী-সহ গ্রাহকেরা। হুড়োহুড়ি পড়ে গেল। কিন্তু ষাঁড়টি কাউকে আক্রমণ করল না। উল্টে দুলকি চালে সেলুনের ভিতরে হাঁটতে থাকল। চলার পথের মাঝে পড়ে থাকা চেয়ারগুলি শিঙের সাহায্যে সরিয়ে নিল। তার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগল। দৌড়ে বেরিয়ে যাওয়া মানুষদের পিছনে ষাঁড়টিও বেরিয়ে পড়ে। চতুষ্পদের অদ্ভুত কাণ্ডের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘মারিয়ো নাউফল’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে চার লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। একদল নেটাগরিক নানা মজার মন্তব্যে মন্তব্যবাক্স ভরিয়েছেন। তবে অনেকেই সেলুনের মালিকের ক্ষতির কথা ভেবে দুঃখপ্রকাশ করেছেন।

Viral Video Viral Story animal video Istanbul
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy