হৃষীকেশের গঙ্গায় র্যাফটিং করছিলেন একদল তরুণ। হঠাৎই তাঁদের চোখে পড়ল জলে হাবুডুবু খাওয়া এক অসহায় গরু। হৃষীকেশের গঙ্গার স্রোত সম্বন্ধে কমবেশি সকলেরই জানা রয়েছে। নিজেদের প্রাণের পরোয়া না করে তরুণদল সেই গরুর প্রাণরক্ষায় এগিয়ে গেলেন। মন ছুঁয়ে যাওয়া সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
-
তাপমাত্রা কোথায় পৌঁছেছে? ‘পরীক্ষা’ করতে ছাদে তেল ঢেলে ডিম ভাজলেন তরুণ! ফলাফল দেখে চমকাল নেটাপাড়া
-
হাতির পায়ে বেঁধে দেওয়া থেকে পশুদের সঙ্গে লড়াই! চোখে জল আনবে হায়দারের কারাগারে সৈন্যদের উপর অত্যাচারের উপাখ্যান
-
‘শ্বশুরবাড়ি গিয়ে কী করবি?’ ইয়ারফোন লাগিয়ে পড়ার ‘দোষে’ কিশোরীকে বকুনি মায়ের, জুটল মারও! ভাইরাল ভিডিয়ো
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কমলা রঙের নৌকোয় বসে রয়েছেন জনা আটেক তরুণ। সকলের মাথায় টুপি, গায়ে লাইফ জ্যাকেট এবং হাতে নৌকোর দাঁড়। স্রোতস্বিনী গঙ্গায় র্যাফটিং করতে গিয়েছেন তাঁরা। কিন্তু রোমাঞ্চের মাঝে তরুণদলের চোখে পড়ল এক ভয়াল দৃশ্য। গঙ্গার স্রোতে তাঁরা ভেসে যেতে দেখলেন এক গরুকে। তৎক্ষণাৎ সেটিকে বাঁচানোর জন্য উঠেপড়ে লাগলেন তাঁরা। নৌকাটি গরুটির কাছে নিয়ে গেলেন। নৌকোর একদম সামনে বসে থাকা তরুণ গরুর পাগুলি চেপে ধরলেন। নৌকোয় থাকা বাকি তরুণদের বললেন অবোলা প্রাণীটিকে নৌকোয় তুলে পারে নিয়ে যেতে হবে তাই সাহায্য করতে। ‘নেতা’র কথামতো তাঁরা এগিয়ে গেলেন। বহু কষ্ট করে গঙ্গা থেকে টেনে তোলা হল গরুকে। এক তরুণের কোলে মাথা রেখে নৌকোর মধ্যে শুয়ে পড়ল চারপেয়েটি। তার জুলু জুলু চোখের চাহনি মন কেড়ে নিল তরুণদলের। নদীর পারে নৌকো এনে গরুটিকে নামিয়ে দিলেন তাঁরা। গরুটি নৌকো থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে গেল। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
-
কোটি টাকার ফ্ল্যাটে বসে বিলাসিতাকে ‘নরকসম’ আখ্যা দিয়ে গ্রামের জীবনের প্রশংসা! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়
-
বন্ধুর বিয়েতে অদ্ভুত উপহার নিয়ে হাজির তরুণ! ‘জীবন্ত গালি’ পেয়ে অস্বস্তিতে নবদম্পতি, ভাইরাল ভিডিয়ো
-
লক্ষ্য ছিল স্ত্রীর খুনের বিচার, ২৬ বছর ধরে ভাড়া গুনেছেন রক্তমাখা শূন্য ঘরের! বিজ্ঞানের দৌলতে প্রকাশ্যে আসে অভাবনীয় সত্য
আরও পড়ুন:
‘জিতেন্দ্র প্রতাপ সিংহ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৫৭ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। চার হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মন ভাল করা মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘প্রকৃত নায়ক।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘মানবতা এখনও বেঁচে আছে।’’