বহু মানুষই বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখেন। সে সব জায়গায় নানা জিনিসের সুবিধা পাওয়া যায়। জিম, সুইমিং পুল, লাইব্রেরি প্রভৃতি। কিন্তু এত কিছু পেয়েও নিজেকে নিঃস্ব মনে করছেন এক ব্যক্তি। তাঁর মতে, গ্রামে জীবন কাটানো এর থেকে অনেক ভাল। উঁচু তলার ফ্ল্যাটে থেকে তাঁর জীবনে কোনও সুখ নেই বলে জানিয়েছেন তিনি। খোলা হাওয়ায় শ্বাস নেওয়ারও সুযোগ নেই সেই ব্যক্তির কাছে। বিলাসবহুল আবাসনে থাকার দুঃখজনক অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি সমাজমাধ্যমে একটা ভিডিয়ো পোস্ট করেছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
-
একচাকায় সীমান্তপার! বিশেষ বাহনে চেপে কেরল থেকে নেপালের পথে তরুণ, ভাইরাল ভিডিয়োয় নানা মত
-
‘আরশোলা’ দমনে এ বার ‘লাল হিট’! সিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলে সমাজমাধ্যমে শোরগোল ফেলল ‘লাল হিট পার্টি’
-
লক্ষ্য ছিল স্ত্রীর খুনের বিচার, ২৬ বছর ধরে ভাড়া গুনেছেন রক্তমাখা শূন্য ঘরের! বিজ্ঞানের দৌলতে প্রকাশ্যে আসে অভাবনীয় সত্য
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আবাসনের ভিতর সুইমিং পুলের কাছে মোবাইল হাতে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। মুখে তাঁর বিরক্তি। তিনি প্রথমে আবাসনের সমস্ত বিলাসবহুল সুবিধাগুলির কথা জানাতে লাগলেন। মোবাইলের ক্যামেরা ঘুরিয়ে সেখানে থাকা সুইমিং পুল, যোগব্যায়াম করার জায়গা, ক্লাব প্রভৃতি দেখালেন। তার পর চলে গেলেন নিজের ঘরে। শুরু হল আবাসনে থাকার অভিযোগের কথা। ওই ব্যক্তির মতে, এই জীবন তাঁর কাছে নরক-সম। ওপেন কিচেন থাকায় তিনি শান্তিতে বারান্দায় বসে ধ্যান পর্যন্ত করতে পারেন না। রান্নার ঝাঁজ তাঁকে ধ্যান করা থেকে আটকায়। হাঁচি-কাশিতে সময় কেটে যায়। শৌচাগার নিয়েও নালিশ জানালেন তিনি। আশপাশের ফ্ল্যাটের দুর্গন্ধ তাঁদের শৌচাগারে এসে প্রবেশ করে বলে জানালেন। এর ফলে বাথরুমের দরজা খোলা রাখলে ঘরেও গন্ধ ঢুকে যায় বলে অভিযোগ তাঁর। এমনকি আবাসনে থাকা হাঁটার রাস্তাটিও হাঁটার যোগ্য নয় বলে জানালেন তিনি। কারণ, প্রতিটি ফ্ল্যাটে অনবরত চলতে থাকা এসির কারণে বাইরেটা অতিরিক্ত গরম হয়ে যায়। এর ফলে পরিবেশের হাওয়া কী তা তিনি ভুলেই গেছেন বলে জানালেন ভিডিয়োতে। ওই ব্যক্তির মতে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে নামীদামি আবাসনে ফ্ল্যাট কিনে থাকার থেকে গ্রামে নিজের বাড়িতে থাকাই বেশি ভাল। গ্রামের জীবন শহুরে জীবনের থেকে কতটা ভাল তা-ও জানালেন সেই ব্যক্তি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
-
তাপপ্রবাহে প্রাণ ওষ্ঠাগত ডানাওয়ালা জীবের, ‘জীবন’ দানে স্বস্তি ফেরালেন উকিল! ভাইরাল মন ভাল করা ভিডিয়ো
-
মানুষের সাহায্যে এগিয়ে এল ‘বন্ধু’ হাতি! শুঁড়ে পেঁচিয়ে রাস্তায় পড়ে থাকা গাছ সরিয়ে কমাল যানজট, ভাইরাল ভিডিয়ো
-
‘সূর্যোদয়ের দেশে’ চাকরি ছাড়ার হিড়িক! শান্তির খোঁজে ভিক্ষুর জীবন বেছে নিচ্ছেন জাপানিরা, ছাড়ছেন ভয়ঙ্কর এক ‘নেশা’ও
আরও পড়ুন:
-
পণ্য পৌঁছোতে গিয়ে দেখা ফেলে আসা ‘ভালবাসা’র সঙ্গে, কোলে তুলে এঁকে দিলেন স্নেহের চুম্বন! ভাইরাল ভিডিয়ো
-
‘নিজের দেশেই নিরাপদ বোধ করছি না’! বন্ধুদের সঙ্গে হিমাচল গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন তরুণী, ভাইরাল ভিডিয়ো
-
ভারতকে শাসন করা সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুনরায় উত্থান এবং পতন! নেপথ্যে মুম্বইয়ে শৈশব কাটানো এক ভারতীয়
‘জ়োরবাথেজ়েন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রায় এক লক্ষ ৩৩ হাজার বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। বহু নেটাগরিক ওই ব্যক্তির সঙ্গে সহমত হয়েছেন। অনেকে আবার আবাসন তৈরির ক্ষেত্রে গন্ডগোল রয়েছে বলে জানিয়েছেন। বহু নেটাগরিক আবার ওই ব্যক্তির সমস্ত অভিযোগকে ‘নাটকের’ তকমা দিয়েছেন।