Advertisement
E-Paper

বন্ধুর বিয়েতে অদ্ভুত উপহার নিয়ে হাজির তরুণ! ‘জীবন্ত গালি’ পেয়ে অস্বস্তিতে নবদম্পতি, ভাইরাল ভিডিয়ো

যুগ এগোনোর সঙ্গে বিয়েবাড়ির উপহারেও চোখে পড়ে বিভিন্নতা। ছড়িয়ে পড়া এক ভিডিয়োতেও চোখে পড়ল সেই ভিন্নতার নিদর্শন। মঞ্চে উঠে এক তরুণ বর-কনের হাতে এমন এক উপহার তুলে দিলেন যা দেখে চমকে উঠল গোটা বিয়েবাড়ি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৪:০৬

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বিয়ে মানেই নানা রকমের উপহার পাওয়া। আগেকার দিনে সাধারণত শাড়ি, চাদর, বাসনপত্র এ সকল জিনিস উপহার হিসাবে পাওয়া যেত। যুগ এগোনোর সঙ্গে উপহারেও চোখে পড়ে বিভিন্নতা। ছড়িয়ে পড়া এক ভিডিয়োতেও চোখে পড়ল সেই ভিন্নতার নিদর্শন। মঞ্চে উঠে এক তরুণ বর-কনের হাতে এমন এক উপহার তুলে দিলেন যা দেখে চমকে উঠল গোটা বিয়েবাড়ি। কী ছিল সেই উপহার? রইল তার ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চে বসে রয়েছেন বর-কনে। দু’জনেরই মুখে একগাল হাসি। হাতে এক জ্যান্ত শূকরের ছানা নিয়ে মঞ্চে উঠলেন এক তরুণ। সেই শূকরছানাটিই নবদম্পতির উপহার। তা দেখে বর-কনে, দু’জনেই চমকে গেলেন। কিছু অস্বস্তিতেও পড়লেন। যদিও তাঁদের মুখের হাসি সরল না। মঞ্চের আশপাশে থাকা লোকজনও হাঁ করে উপহারটির পানে চেয়ে রইলেন। শূকরটিকে নিয়ে নবদম্পতির পাশে ছবি তোলার জন্য বসলেন তরুণ। শূকরশাবক যদিও তাতে খুশি হল না। সে বিকট স্বরে ডাকতে ডাকতে ছটফট করতে লাগল। নতুন বর শূকরছানার গায়ে হাত বুলিয়ে সেটিকে শান্ত করার চেষ্টা করলেন। আশপাশের লোকজনের হাসির রোল শোনা গেল ভিডিয়োয়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ফিল্মিফ্লাইভি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৫০ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মজার মজার মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভগবান এমন বদমাশ বন্ধু যেন আর কাউকে না দেন।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘জীবনে প্রথম বার বিয়ের এমন উপহার দেখলাম।’’

Viral Video Viral Story Wedding Viral Wedding Video Instagram Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy