মানুষ নাকি সবচেয়ে উন্নত জীব। কিন্তু মানুষের কিছু কাজ দেখে মনে হয় তাঁদের চেয়ে অনুন্নত হয়তো এই পৃথিবীতে আর কিছু নেই। তেমনই এক ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। রাস্তার উপর শুয়ে রয়েছে আহত ময়ূর। ভারতের জাতীয় পাখিকে বাঁচানোর চেষ্টা করলেন না কেউ। উল্টে স্থানীয়েরা যেটা করলেন তা দেখে ক্ষোভে ফেটে পড়ল নেটপাড়া। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
-
গলায় ফাঁস লেগে ছাদ থেকে ঝুলছিল চতুষ্পদ, প্রাণরক্ষা করলেন স্থানীয়েরা! পুনর্জীবনপ্রাপ্তির ভিডিয়ো ভাইরাল
-
দেশভাগে আলাদা হয়েছিলেন, ৭৮ বছর পর পাকিস্তান গিয়ে খুঁজে পেলেন হারানো বন্ধুকে! ভাইরাল আবেগঘন মুহূর্তের ভিডিয়ো
-
তাপমাত্রা কোথায় পৌঁছেছে? ‘পরীক্ষা’ করতে ছাদে তেল ঢেলে ডিম ভাজলেন তরুণ! ফলাফল দেখে চমকাল নেটাপাড়া
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পিচবাঁধানো সড়ক। দু’পাশে বিস্তৃত ঘাসজমি। সেখান থেকে বেরিয়ে রাস্তা পার করছিল এক ময়ূর। সেই সময় ঘটল অঘটন। ছুটন্ত বাইক এসে মারল ধাক্কা। ছিটকে পড়ে ছটফট করতে লাগল ভারতের জাতীয় পাখি। কিছু ক্ষণ পরই সেটির চারপাশে ভিড় করলেন স্থানীয়েরা। কিন্তু কেউ সেটিকে প্রাণে বাঁচানোর কোনও চেষ্টা করলেন না। উল্টে সেটির গা থেকে রঙিন পালক ছিঁড়তে লাগলেন। নির্মম ভাবে টেনে টেনে একের পর এক পালক তোলা শুরু করলেন স্থানীয়েরা। ভয়াল দৃশ্যের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
-
উটের সঙ্গে সংঘর্ষ! মরুর জাহাজের এক লাথিতে বাইক নিয়ে রাস্তায় উল্টে পড়লেন প্রৌঢ়, ভাইরাল ভিডিয়ো
-
মেয়েদের সামনে ‘নায়ক’ হতে গিয়ে ‘বেচারা’ হলেন, ডিগবাজি দিয়ে এ কী অবস্থা হল তরুণের! ভাইরাল ভিডিয়ো
-
গঙ্গার প্রবল স্রোতে ভেসে যাচ্ছে চতুষ্পদ, প্রাণরক্ষায় এগোলেন তরুণদল, নৌকায় তুলে পৌঁছে দিলেন পারে! ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন:
-
‘শ্বশুরবাড়ি গিয়ে কী করবি?’ ইয়ারফোন লাগিয়ে পড়ার ‘দোষে’ কিশোরীকে বকুনি মায়ের, জুটল মারও! ভাইরাল ভিডিয়ো
-
বন্ধুর বিয়েতে অদ্ভুত উপহার নিয়ে হাজির তরুণ! ‘জীবন্ত গালি’ পেয়ে অস্বস্তিতে নবদম্পতি, ভাইরাল ভিডিয়ো
-
কোটি টাকার ফ্ল্যাটে বসে বিলাসিতাকে ‘নরকসম’ আখ্যা দিয়ে গ্রামের জীবনের প্রশংসা! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়
‘ট্রুথ_অফ_ভারত’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় এক হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা ক্ষোভপূর্ণ মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এমন মানুষদের জন্যই ভারত উন্নত হতে পারছে না।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘মানুষ দিন দিন কী নির্মম হয়ে উঠছে!’’