Advertisement
E-Paper

মেয়েদের সামনে ‘নায়ক’ হতে গিয়ে ‘বেচারা’ হলেন, ডিগবাজি দিয়ে এ কী অবস্থা হল তরুণের! ভাইরাল ভিডিয়ো

পার্কে মেয়েদের আপ্লুত করার জন্য কায়দা দেখাতে গিয়ে ফ্যাসাদে পড়লেন তরুণ। হয়ে উঠলেন হাসির পাত্র। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ০৯:৪৮
back flip

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তাঘাটে মেয়েদের দেখলে অনেক ছেলেই নানা কীর্তি ঘটিয়ে বসেন। ভাবেন, মেয়েরা তা দেখলে মুগ্ধ হবেন। প্রেমে হাবুডুবু খাবেন। যদিও বাস্তবে উল্টোটাই ঘটে। সে সব দেখে মেয়েরা মুগ্ধ তো হন না-ই, উল্টে বিরক্ত হন। ছেলেগুলিকেও অপদস্থ হতে হয়। তেমনটাই হল এক তরুণের সঙ্গে। পার্কে মেয়েদের আপ্লুত করার জন্য কায়দা দেখাতে গিয়ে ফ্যাসাদে পড়লেন তরুণ। হয়ে উঠলেন হাসির পাত্র। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পার্কের মাঠে লোকজনের ছড়াছড়ি। একদল তরুণী বসে নিজেদের মধ্যে গল্প করছেন। তাঁদের মনে জায়গা করে নিতে এগিয়ে গেলেন তরুণ। ডিগবাজি খেয়ে তরুণীদের মন্ত্রমুগ্ধ করার ছক কষলেন তরুণ। কিন্তু কিছু ক্ষণ পরই খেলা গেল ঘুরে। ডিগবাজি খেতে গিয়ে মাঠের উপর চিৎপটাং হয়ে পড়ে গেলেন তরুণ। মেয়ের দল সেটি দেখে চমকে উঠল। তাঁরা অবাক চোখে চেয়ে রইলেন তরুণের দিকে। কিছু তরুণী হাসি থামাতে পারলেন না। স্বাভাবিক ভাবেই তরুণ অপ্রস্তুত হয়ে পড়লেন। তরুণ আর কী করবেন বুঝতে পারলেন না। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ইন্ডিয়াঅনফিড.অন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মজার মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। তরুণের কাণ্ড দেখে হেসে লুটিয়েছেন নেটাগরিকেরা।

Viral Video Funny Video Viral Story Instagram Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy