Advertisement
E-Paper

জোরে সাইকেল চালানোর সময় খুলে গেল পা! প্রাক্তন নৌকর্মীকে বিপদ থেকে বাঁচাতে দৌড়ে গেলেন যুবক, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মাল্টার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত সেন্ট পল’স বে শহরে। ‘আয়রনম্যান এন্ডুরেন্স’ নামে একটি প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রাক্তন নৌ ইঞ্জিনিয়ার ভিনসেঞ্জো গারোফালো। তাঁর ডান দিকের পা কৃত্রিম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ০৯:০৯
Video shows man loses prosthetic leg while cycling, a kind man comes to help him

ছবি: ইনস্টাগ্রাম।

জোরে সাইকেল চালানোর সময় খুলে গেল প্রস্থেটিক পা। মাঝরাস্তায় বিপদে পড়লেন প্রাক্তন নৌ ইঞ্জিনিয়ার। উদ্ধার করতে এগিয়ে এলেন এক দয়ালু ব্যক্তি। মন ভাল করা তেমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে প্রশংসাও কুড়িয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মাল্টার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত সেন্ট পল’স বে শহরে। ‘আয়রনম্যান এন্ডুরেন্স’ নামে একটি প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রাক্তন নৌ ইঞ্জিনিয়ার ভিনসেঞ্জো গারোফালো। তাঁর ডান দিকের পা কৃত্রিম। প্রস্থেটিক পা লাগানো ছিল সেখানে। আর সেই পা দিয়েই সাইকেলে প্যাডল করছিলেন তিনি। কিন্তু জোরে সাইকেল চালানোর সময় মাঝরাস্তায় হঠাৎই গারোফালোর কৃত্রিম পা-টি খুলে বেরিয়ে যায়। রাস্তায় ছিটকে পড়ে সেটি। নিরুপায় হয়ে সেই পা তুলে আনতে সাইকেল থেকে নামতে হয় গারোফালোকে। কিন্তু এক পায়ে রাস্তার ধারে সাইকেল ধরে ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এমন সময়ই তাঁর দিকে নজর পড়ে পথচলতি এক ব্যক্তির। একটুও সময় নষ্ট না করে দৌড়ে যান যুবক। গারোফালোর কৃত্রিম পা রাস্তা থেকে তুলে নিয়ে দ্রুত তাঁর দিকে এগিয়ে যান ওই ব্যক্তি। গারফালোকেও ধরে সাইকেলের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করেন। অপরিচিত যুবকের উপস্থিত বুদ্ধির জেরে সমস্যার হাত থেকে রক্ষা পান গারোফালো। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

অপরিচিত সেই দয়ালু যুবককে ধন্যবাদ জানাতে এবং অন্যদের অনুপ্রাণিত করতে ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছেন গারোফালো। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তাৎক্ষণিক ও নিঃস্বার্থ ভাবে গারোফালোকে সাহায্য করার জন্য ওই দয়ালু ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সত্যিই একজন দয়ালু মানুষ। দ্রুত পদক্ষেপ করে এক জন মানুষকে বিপদে পড়ার হাত থেকে রক্ষা করেছেন তিনি। ঠিক যেন দেবদূত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আরে, আমি তো প্রথমে ভেবেছিলাম জুতো খুলে গিয়েছে। তার পর দেখলাম পুরো পা-টাই খুলে গিয়েছে। এই ধরনের উদারতা দেখে খুব ভাল লাগছে এবং পরিস্থিতি যা-ই হোক না কেন মানুষের সাহায্যে সব সময় এগিয়ে যাওয়া উচিত।’’

Viral Video cyclist
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy