Advertisement
E-Paper

উপার্জন করব পরিশ্রমের বিনিময়ে, দয়ার দান নেব না, স্পষ্ট জানালেন মিষ্টিবিক্রেতা বৃদ্ধ! প্রশংসার বন্যা নেটপাড়ায়

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, রাস্তায় ঘুরে ঘুরে মিষ্টি বিক্রি করছেন এক বৃদ্ধ। এক ব্যক্তি তাঁকে সাহায্য করতে চাইলে তিনি এক কথায় নাকচ করে দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১০:২৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বহু মানুষ আছেন ভাগ্য মুখ ফিরিয়ে নিয়েছেন যাঁদের দিক থেকে। বৃদ্ধ বয়সে সুখ ধরা দেয়নি তাঁদের হাতের নাগালে। তবুও, পরিশ্রম করতে পিছপা হননি তাঁরা। আপস করেননি সততার সঙ্গেও। তেমনই এক বৃদ্ধের কথা সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সমাজমাধ্যম ইনস্টাগ্রামের ‘আইঅ্যামহুসেনমনসুরি’ নামক হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় ঘুরে ঘুরে মিষ্টি বিক্রি করছেন এক বৃদ্ধ। এক ব্যক্তি এসে তাঁর নাম জিজ্ঞাসা করেন। বৃদ্ধ বলেন, তাঁর নাম তুলসীদাস। তাঁকে সাহায্য করতে চাইলে তিনি এক কথায় নাকচ করে দেন।

তখন ওই ব্যক্তি তুলসীদাসের থেকে সব মিষ্টি কিনে নিতে চান। ১০২০ টাকার মিষ্টি কেনেন বলে শোনা গিয়েছে ভিডিয়োয়। কিন্তু বেশি টাকা দিতে চাইলে বৃদ্ধ বলেন, প্রয়োজনে তিনি ২০ টাকা কম নেবেন, তবে একটা টাকাও বেশি নেবেন না। ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, মুম্বইয়ের ওয়াডলার ন্যাশনাল পার্ক অঞ্চলে মিষ্টি বিক্রি করেন তিনি। সেখানে ওই সমাজমাধ্যম ব্যবহারকারী এ কথাও লিখেছেন যে, “আমার জীবনে এর চেয়ে বেশি আত্মমর্যাদাসম্পন্ন মানুষ আমি আর দেখিনি।”

ঘটনাটি ছড়িয়ে পড়তে সকলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ওই বৃদ্ধকে। অজস্র মন্তব্য জমা পড়েছে মন্তব্যবাক্সে। প্রায় ১০০০ বার শেয়ারও হয়েছে। এক নেটাগরিক লিখেছেন, “এমন সততা আজকের দিনে বিরল।” কেউ আবার লিখেছেন, বৃদ্ধের নির্মল হাসি দেখে মন ভরে গেল।

Viral Story Mumbai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy