Advertisement
E-Paper

আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী

আইপিএল শুরুর আগেই ৭০০ রান করার কথা ভেবেছিল বৈভব সূর্যবংশী। ফোনে তা লিখেও রেখেছিল। ১৫ বছরের ব্যাটার কতটা আত্মবিশ্বাসী ছিল, তা এর থেকেই বোঝা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৫:৪৬
picture of cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

বয়স সবে ১৫। এই বয়সেই ক্রিকেট আলোচনার অংশ হয়ে উঠেছে বৈভব সূর্যবংশী। টি-টোয়েন্টি ক্রিকেট বা আইপিএল হলে তো কথাই নেই। হবে না-ই বা কেন? বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, শুভমন গিলদের মতো ব্যাটারদের পিছনে ফেলে কমলা টু্পি জিতে নিয়েছে বৈভব।

অনেক পড়ুয়া বা খেলোয়াড় পরীক্ষা বা প্রতিযোগিতার আগে নিজেদের লক্ষ্য ঠিক করে নেন। বৈভবও তেমন নিজের লক্ষ্য ঠিক করে নিয়েছিল আইপিএলের আগে। ১৬টি ম্যাচে ৭৭৬ রান করে কমলা টুপি জিতে বৈভব জানিয়েছে, মরসুম শুরুর আগে ঠিক করে নেওয়া সেই লক্ষ্যের কথা। রবিবার ফাইনালের পর আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলকে কিশোর ক্রিকেটার বলেছে, ‘‘মরসুম শুরুর আগে ফোনে লিখে রেখেছিলাম। লিখেছিলাম আইপিএলে আমায় ৭০০ রান করতে হবে। প্রতি ম্যাচের পর নিজেকে সেটা মনে করিয়ে দিতাম।’’

৭৭৬ রান ছাড়া আর কী প্রাপ্তি এ বারের আইপিএল থেকে? বৈভব বলেছে, ‘‘গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখতে পেরেছি। চাপের সময় কী ভাবে খেলতে হয়, পরিস্থিতি বুঝে কী করে খেলার ধরন পাল্টাতে হয় এগুলো শিখেছি। প্রতিটা বল এক মানসিকতা নিয়ে খেলা যায় না। ম্যাচের পরিস্থিতি এবং দলের প্রয়োজন বুঝে খেলতে হয়। এই সব ব্যাপারে অনেক কিছু শিখেছি। প্লে-অফ পর্বের ম্যাচগুলো থেকেও কিছু জিনিস শিখেছি।’’

আইপিএলে সবচেয়ে বেশি ৭২টি ছয় মারার নজির গড়েছে বৈভব। আইপিএলের উদীয়মান ক্রিকেটারের পাশাপাশি সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পুরস্কারও জিতেছে। সবচেয়ে আগ্রাসী ব্যাটিং করে সুপার স্ট্রাইকার পুরস্কার পেয়েছে। আইপিএলে বিশ্বপর্যায়ের একঝাঁক ক্রিকেটারের ভিড়ে মোট পাঁচটি পুরস্কার ছিনিয়ে নিয়েছে বৈভব। স্বভাবতই ক্রিকেটমহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে তাকে নিয়ে।

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
Vaibhav Sooryavanshi Rajasthan Royals Orange cap
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy