অবশেষে স্বস্তি পেলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। এত দিন ধরে চিন্তায় ছিলেন তাঁরা। ভারতে কোথায় ফুটবল বিশ্বকাপ দেখা যাবে, বোঝা যাচ্ছিল না। অবশেষে সেই চিন্তা মিটল। বিশ্বকাপ শুরুর ১০ দিন আগে জানা গেল সম্প্রচারকারী চ্যানেলের নাম।
জ়ি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ় লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার। সোমবার এই কথা জানিয়েছে জ়ি এন্টারটেনমেন্ট। আট বছরের জন্য চুক্তি হয়েছে। অর্থাৎ, শুধু এ বারের ফুটবল বিশ্বকাপ নয়, ২০২৭ ও ২০৩১ সালের মহিলাদের ফুটবল বিশ্বকাপ এবং ২০২৬ ও ২০৩০ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ-সহ মোট ৩৯টি আন্তর্জাতিক প্রতিযোগিতা দেখাবে তারা।
জ়ি এন্টারটেনমেন্ট জানিয়েছে, সম্প্রতি তারা চারটি চ্যানেল চালু করেছে। সেগুলি হল— ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ ও ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। এই চারটি চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের খেলা। পাশাপাশি জ়ি-ফাইভ অ্যাপেও খেলা দেখতে পাবেন দর্শকেরা।
আরও পড়ুন:
কত টাকায় চুক্তি হয়েছে তা এখনও সরকারী ভাবে জানা যায়নি। তবে সূত্রের খবর, ভারতীয় মূল্যে প্রায় ৩৩২ কোটি টাকায় ফিফার সঙ্গে আট বছরের চুক্তি করেছে জ়ি এন্টারটেনমেন্ট। এত টাকা ভারতের অন্য কোনও সম্প্রচারকারী দিতে চায়নি। শেষ কয়েক দিন ধরে জ়ি এন্টারটেনমেন্টের সঙ্গেই কথাবার্তা চলছিল ফিফার। অবশেষে তা চূড়ান্ত হল।
চুক্তি পাকা হওয়ার পর ফিফার চিফ বিজ়নেস অফিসার রোমি গাই বলেন, “ভারতে ফুটবলের প্রচুর দর্শক। তাই ভারতের বাজার ফিফার কাছে খুবই গুরুত্বপূর্ণ। জ়ি এন্টারটেনমেন্ট ফুটবল বিশ্বকাপের সম্প্রচারের জন্য এগিয়ে এসেছে। তাদের সঙ্গে চুক্তি হয়েছে। তারা বিভিন্ন চ্যানেল ও ওটিটি মাধ্যমে খেলার সম্প্রচার করবে। আমরা নিশ্চিত, ভারতের ফুটবলপ্রেমী দর্শকেরা খুব ভাল ভাবে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৫:১০
দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি শিবিরের কাছে সন্দেহজনক ড্রোন! গুলি করে নামাল মেক্সিকো সেনা, বিশ্বকাপে নতুন উদ্বেগ -
১৪:৫০
মেসি, রোনাল্ডোর হাতে বিশেষ ব্যাজ! বাকি অধিনায়কদের থেকে আলাদা, কী এই ‘লেগাসি’ ব্যাজ, কেন দেওয়া হয়েছে দুই তারকাকে -
১৩:৩৭
মেসি, এমবাপে, হালান্ড, হ্যারি কেন! বিশ্বকাপের প্রথম সপ্তাহেই জমে উঠেছে সোনার বুটের লড়াই, কে কোথায় দাঁড়িয়ে -
১২:০৮
জোড়া গোল করে ইংল্যান্ডকে জিতিয়ে নায়ক হ্যারি কেন, দুর্বল কঙ্গোর বিরুদ্ধে সুযোগ নষ্ট করে খলনায়ক রোনাল্ডো -
১১:৩৩
মাঠে গোলরক্ষক-কোচের ঝগড়া! তবু ক্রোয়েশিয়াকে হারানোর কৃতিত্ব সেই টুখেলকেই দিলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন