Advertisement
E-Paper

চোট থাকা ইয়ামালকে রেখেই ঘোষিত স্পেনের বিশ্বকাপ দল, নেই রিয়ালের কোনও ফুটবলার, সুযোগ বার্সেলোনার আট জনের

সোমবার ঘোষণা করা হল বিশ্বকাপে খেলতে চলা স্পেনের দল। সেই দলে নেই রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলার। কিন্তু তাদের চিরশত্রু ক্লাব বার্সেলোনার আট ফুটবলার সুযোগ পেয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ২২:১৯
football

লেমিনে ইয়ামাল। ছবি: রয়টার্স।

সোমবার ঘোষণা করা হল বিশ্বকাপে খেলতে চলা স্পেনের দল। সেই দলে নেই রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলার। কিন্তু তাদের চিরশত্রু ক্লাব বার্সেলোনার আট ফুটবলার সুযোগ পেয়েছেন। ফলে কোচ লুই দে লা ফুয়েন্তের দল নির্বাচন নিয়ে শুরুতেই প্রশ্ন উঠেছে। চোট থাকা সত্ত্বেও দলে রাখা হয়েছে লেমিনে ইয়ামাল এবং নিকো উইলিয়ামসকে।

স্পেনের জাতীয় দলে মূলত রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ফুটবলারদেরই ভিড় দেখা যায়। এই প্রথম বার রিয়ালের কোনও ফুটবলার বিশ্বকাপে খেলবেন না। ডিন হুইসেন এবং দানি কার্ভাজাল বিশ্বকাপে খেলার দৌড়ে ছিলেন। কাউকেই রাখেননি ফুয়েন্তে। বরং ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অনেক ফুটবলারই এ বার সুযোগ পেয়েছেন। তার মধ্যে আর্সেনালের ডেভিড রায়া, মার্তিন জ়ুবেমেন্দি এবং মিকেল মেরিনো সদ্য প্রিমিয়ার লিগ জিতেছেন।

চোটের কারণে গত এক মাস খেলতে পারেননি ইয়ামাল। উইলিয়ামসও শেষ দিকে চোট পেয়েছিলেন। ফুয়েন্তের আশা, দু’জনেই বিশ্বকাপের আগে সুস্থ হয়ে যাবেন। চোট কাটিয়ে সবে ফিরেছেন মেরিনোও। আগেই ছিটকে গিয়েছেন ফার্মিন লোপেজ়।

বিশ্বকাপে গ্রুপ এইচে রয়েছে স্পেন। তারা খেলবে কেপ ভার্দে (১৫ জুন, আটলান্টা), সৌদি আরব (২১ জুন, আটলান্টা) এবং উরুগুয়ের (২৬ জুন, গুয়াদালাজারা) বিরুদ্ধে। আগামী শনিবার থেকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে স্পেন। ৪ জুন ইরাক এবং ৯ জুন পেরুর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

গত বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে শেষ ১৬ থেকে বিজায় নিয়েছিল স্পেন। বস্তুত, ২০১০-এ ট্রফি জেতার পর থেকে কোনও বারই প্রি-কোয়ার্টার ফাইনালের বেশি এগোতে পারেনি তারা। তবে ২০২৩-এ নেশন্স লিগ, ২০২৪-এ ইউরো এবং গত বছর নেশন্স লিগে রানার্স-আপ হওয়ার পর স্পেনকে এ বার ট্রফির দাবিদার মনে করা হচ্ছে।

FIFA World Cup 2026 Lamine Yamal Spain Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy