E-Paper

বাদ সুয়ারেস, আলজিরিয়া দলে জ়িদান-পুত্র

দু’বছর আগে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান সুয়ারেস। কিন্তু ৩৯ বছর বয়সি স্ট্রাইকার ফের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, উরুগুয়ের প্রয়োজনে তিনি মাঠে নামতে তৈরি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৭:৩৮
হর্ষ-বিষাদ: (বাঁ দিকে) হতাশ সুয়ারেস, লুকা জ়িদান (ডান দিকে)।

হর্ষ-বিষাদ: (বাঁ দিকে) হতাশ সুয়ারেস, লুকা জ়িদান (ডান দিকে)। —ফাইল চিত্র।

স্বপ্নভঙ্গ লুইস সুয়ারেসের। স্বপ্নপূরণ জ়িনেদিন জ়িদান-পুত্র গোলরক্ষক লুকার। সুয়ারেসকে বাদ দিয়েই বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের উরুগুয়ের দল ঘোষণা করলেন কোচ মার্সেলো বিয়েলসা। লুকাকে অবশ্য ফ্রান্স নয়, বিশ্বকাপে খেলতে দেখা যাবে আলজিরিয়া জাতীয় দলের হয়ে।

দু’বছর আগে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান সুয়ারেস। কিন্তু ৩৯ বছর বয়সি স্ট্রাইকার ফের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, উরুগুয়ের প্রয়োজনে তিনি মাঠে নামতে তৈরি। দেশের হয়ে খেলার ডাক কখনওই প্রত্যাখান করবেন না। উরুগুয়ের সংবাদমাধ্যমের দাবি, কোচের সঙ্গে তিক্ত সম্পর্কের জন্যই জাতীয় দলে সুযোগ পেলেন না সুয়ারেস। কারণ, অতীতে বিয়েলসার কোচিংয়ের সমালোচনা করেছিলেন তিনি। পরে যদিও ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছিলেন সুয়ারেস। কিন্তু কোচের সঙ্গে দূরত্ব কমেনি উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতার।

সুয়ারেস না থাকলেও বিশ্বকাপের জন্য উরুগুয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে। ফেদেরিকো ভালভার্দে, ডারউইন নুনেস, রোনাল্ড আরাউহোকে রেখেছেন বিয়েলসা। তবে সেরা চমক ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে চূড়ান্ত ব্যর্থ ম্যানুয়েল উগার্তের দলে থাকা।

১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে প্রধান কারিগর ছিলেন জ়িদান। ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন তিনি। জ়িদান-পুত্র অনূর্ধ্ব-২০ ফ্রান্স দলের প্রতিনিধিত্ব করলেও পূর্বপুরষের জন্মভূমি আলজিরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। আফ্রিকা কাপ অব নেশনসে প্রথম পছন্দের গোলরক্ষকও ছিলেন তিনি। গত এপ্রিলে স্পেনের ক্লাব গ্রানাডার হয়ে খেলার সময় চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় লুকার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অবশেষে স্বস্তি। আলজিরিয়া জাতীয় দলে রয়েছেন ৩৫ বছর বয়সি ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন ফুটবলার রিয়াদ মাহরেজ়ও। সাত মাস দলের বাইরে থাকার পরে কোচ ভ্লাদিমির পেতকোভিচ ফিরিয়েছেন টটেনহ্যাম হটস্পারের প্রাক্তন মিডফিল্ডার নাবিল বেনতালেবকে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

luis suarez Uruguay Uruguay Football Team

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy