Advertisement
E-Paper

কেউ হয়ে উঠবেন বসের প্রিয়, কাউকে সমস্যায় ফেলবেন সহকর্মীরা! জুনে আপনার পেশাজীবন কোন ছন্দে এগোবে জেনে নিন

নতুন মাস শুরু হওয়া মানে কোনও না কোনও গ্রহ রাশি পরিবর্তন করবেই। তার প্রভাবে জীবনে দেখা যাবে নানা বদল। সেই পরিবর্তন ভালও হতে পারে, আবার খারাপও হতে পারে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৭:৫৯
career astrology

ছবি: (এআই সহায়তায় প্রণীত)

গ্রহদের রাশি পরিবর্তন মানেই জীবনে নানা পরিবর্তন দেখতে পাওয়া। বিশেষ করে, নতুন মাস শুরু হলে সকলেরই মনে প্রশ্ন জাগে আগত মাসটা কেমন কাটবে। সেই উত্তর দিতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র। নতুন মাস শুরু হওয়া মানে কোনও না কোনও গ্রহ রাশি পরিবর্তন করবেই। তার প্রভাবে জীবনে দেখা যায় নানা বদল। সেই পরিবর্তন ভালও হতে পারে, আবার খারাপও হতে পারে। জুনে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করছে এবং তার প্রভাবে কর্মক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে, জেনে নিন।

জুন মাসে মেষ রাশিতে অবস্থান করবে মঙ্গল। মঙ্গল ২১ জুন রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। বৃষ রাশিতে অবস্থান করবে রবি (সূর্য)। রবি আগামী ১৬ জুন রাশি পরিবর্তন করে পরবর্তী মিথুন রাশিতে গমন করবে। মিথুন রাশিতে একত্রে অবস্থান করবে বুধ, বৃহস্পতি এবং শুক্র। বৃহস্পতি ২ জুন, শুক্র ৮ জুন এবং বুধ ২২ জুন রাশি পরিবর্তন করে পরবর্তী কর্কট রাশিতে গমন করবে। সিংহ রাশিতে অবস্থান করবে কেতু। মাসের প্রথম দিন চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে। কুম্ভ রাশিতে অবস্থান করবে রাহু এবং মীন রাশিতে অবস্থান করবে শনি।

মেষ রাশি: জুনে মেষের জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির সঙ্গে সম্পর্কের কারণে মেষ রাশি কর্মক্ষেত্রে খুবই শুভ ফল পাবে।

বৃষ রাশি: কর্মক্ষেত্রে অবস্থান রাহুর। বৃষের জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে আশানুরূপ শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

মিথুন রাশি: মিথুনের কর্মক্ষেত্রে অবস্থান শনির। বৃহস্পতির রাশি পরিবর্তনের পরে সম্পর্ক হবে দেবগুরু বৃহস্পতির সঙ্গেও। কর্মক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা।

কর্কট রাশি: জুনে কর্কটের জাতক-জাতিকাদের কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থানের কারণে শুভ ফল লাভ হবে। মাসের শেষ সপ্তাহে ফলের পরিবর্তন হবে।

সিংহ রাশি: সিংহের জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে অবস্থান রবির। রবির রাশি পরিবর্তনের পরে সম্পর্ক হবে মঙ্গলের সঙ্গে। জুন মাসে সিংহ রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

কন্যা রাশি: কন্যার জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল লাভ হলেও, পরবর্তী ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

তুলা রাশি: জুনে তুলার জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্ক হবে বৃহস্পতির। খুবই শুভ ফল পাবেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে অবস্থান কেতুর। এর ফলে কর্মক্ষেত্রে সুফল প্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে হবে।

ধনু রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্কের কারণে ধনু রাশির ব্যক্তিদের পূর্ণ সফলতা প্রাপ্তিতে সমস্যা হবে।

মকর রাশি: জুনে মকর জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে মাসের শেষ সপ্তাহ বাদ দিলে, অন্যান্য সময় সফলতা প্রাপ্তির জন্য বেশ পরিশ্রম করতে হবে।

কুম্ভ রাশি: কুম্ভ জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে দৃষ্টিসম্পর্ক স্থাপন করবে বৃহস্পতি। এর ফলে খুবই শুভ ফলপ্রাপ্তি হবে।

মীন রাশি: কর্মক্ষেত্রে মীন জাতক-জাতিকারা মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন হবে।

Career Astrology Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy