Advertisement
E-Paper

মানিপ্ল্যান্ট কাউকে উপহার দেওয়া ভাল না খারাপ? ‘অর্থ আকর্ষণকারী’ এই গাছ বাড়িতে রাখার ক্ষেত্রে আর কী মানা জরুরি?

মানিপ্ল্যান্টের এমন কিছু গোপন তথ্য আছে যা বহু মানুষের কাছে অজানা। মানিপ্ল্যান্ট ঘরে রাখতে গেলে বিশেষ কয়েকটা নিয়ম অবশ্যই মেনে চলতে হবে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১২:৫৪
money plant

—প্রতীকী ছবি।

বর্তমানে অনেক বাড়িতেই মানিপ্ল্যান্ট দেখা যায়। মানিপ্ল্যান্টের সম্পর্কে নানা কথা বহু মানুষের অজানা নয়। এই গাছ যে অর্থ আকৃষ্ট করায় সহায়ক তা আমরা অনেকেই জানি। তবে মানিপ্ল্যান্টের এমন কিছু গোপন তথ্য আছে যা বহু মানুষের কাছে অজানা। মানিপ্ল্যান্ট ঘরে রাখতে গেলে বিশেষ কয়েকটা নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। এর ফলে ঘরে টাকাপয়সা দ্বিগুণ হবে।

কী কী নিয়ম মানতে হবে?

১) মানিপ্ল্যান্ট কাউকে যদি উপহার হিসাবে দেওয়া হয়, তা হলে শুক্র গ্রহের খারাপ প্রভাব পরে নিজের জীবনের উপর। তাই মানিপ্ল্যান্ট কাউকে উপহার দেওয়া যাবে না।

২) যদি মানিপ্ল্যান্ট কারও কাছ থেকে চুরি করা হয়, সেটাতেও শুক্র গ্রহ খারাপ প্রভাব দেয়। অনেকেই মনে করেন মানিপ্ল্যান্ট চুরি করে এনে বাড়িতে লাগানো খুবই শুভ। কিন্তু এই তথ্য একেবারেই ভুল।

৩) মানিপ্ল্যান্ট সব সময় নিজের টাকায় কিনে তবেই বাড়িতে রাখুন। এতে বাড়ির উন্নতি হয় এবং নিজের মনের মতো টাকাপয়সায় মালিক হওয়া যায়।

৪) মানিপ্ল্যান্ট সব সময় বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রাখতে হয়। কাচের পাত্র অথবা নীল রঙের কোনও পাত্রে রাখতে হবে।

৫) মানিপ্ল্যান্টের শিকড় যেন কোনও ভাবে মাটিতে না ঠেকে যায় সে দিকে বিশেষ নজর দিতে হবে। যদি শিকড় মাটি পর্যন্ত চলে যায় তা হলে বাড়ির উন্নতি নষ্ট হয়।

৬) মানিপ্ল্যান্ট যতটা সম্ভব উপর দিকে উঠতে দেওয়া ভাল। এতে ঘরের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

৭) মানিপ্ল্যান্টের হলুদ পাতা কখনও গাছে রাখতে নেই। হলুদ পাতা তুলে পরিষ্কার জায়গায় ফেলে দিতে হবে বা কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে।

Astrology Money Plant Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy