Advertisement
E-Paper

অর্থকষ্ট কাকে বলে জানে না, আয়ভাগ্য তুখোড়! ঠিকানা খুঁজে নেয় লক্ষ্মী, চারটি জন্মসংখ্যা চুম্বকের মতো আকৃষ্ট করে টাকা

সংখ্যাতত্ত্ব জানাচ্ছে, কিছু জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অর্থকষ্ট স্পর্শ করতে পারে না। টাকাপয়সা নিজে থেকে এঁদের দিকে আকৃষ্ট হয় বলে জানাচ্ছে শাস্ত্র।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৭:২৭
numerology

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ কিন্তু সহজ বিষয় হল সংখ্যাতত্ত্ব। কোনও ব্যক্তির জন্মতারিখ, মাস ও বছরের সংখ্যা যোগ করে তাঁর জন্মসংখ্যা নির্ণয় করা সম্ভব। আর সেটি এক বার নির্ণয় করা গেলেই উক্ত ব্যক্তির সম্বন্ধে নানা গোপন বিষয়ের হদিস দেওয়া যেতে পারে। ব্যক্তির চরিত্রের দিকগুলি সম্বন্ধেও একটা ধারণা দেওয়া সম্ভব। এমনকি উক্ত ব্যক্তির উপর কোন গ্রহের প্রভাব রয়েছে সেটিও জানা সম্ভব। সংখ্যাতত্ত্ব জানাচ্ছে, কিছু জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অর্থকষ্ট স্পর্শ করতে পারে না। টাকাপয়সা নিজে থেকে এঁদের দিকে আকৃষ্ট হয় বলে জানাচ্ছে শাস্ত্র। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

কোন চার জন্মসংখ্যার জাতক-জাতিকারা অর্থ আকৃষ্ট করেন?

১: সূর্য দ্বারা পরিচালিত ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা অত্যন্ত কর্মঠ হন। এঁরা যে কোনও কাজ দায়িত্বের সঙ্গে করেন। অযথা কথায় সময় নষ্ট করেন না। এই জন্মসংখ্যার জাতক-জাতিকাদের নেতৃত্বদানের ক্ষমতা হয় আকর্ষণীয়। এঁদের আত্মবিশ্বাস হয় চোখে পড়ার মতো। এঁরা সমাজে দ্রুত নিজেদের প্রতিষ্ঠা করে ফেলতে পারেন। সেই কারণে এঁদের অর্থের কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না।

৪: ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের নিয়ন্ত্রণ করে রাহু। রাহু এঁদের অর্থলাভের পথ সুগম করে দেয়। এঁদের চিন্তাভাবনা অপরের থেকে আলাদা হয়। ভিন্ন চিন্তাধারার মাধ্যমে সমাজে এঁরা নিজেদের পরিচিতি গড়ে তুলতে সক্ষম হন। অর্থ সংক্রান্ত চিন্তা এঁদের কাছে ঘেঁষে না। সৃজনশীল ক্ষেত্রে এঁরা দ্রুত নিজেদের পরিচিতি গড়ে তুলতে পারেন। আয়ের ভাগ্য খুব ভাল হয়।

৫: বুধ দ্বারা নিয়ন্ত্রিত হন ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। এঁদের বুদ্ধি হয় অত্যন্ত প্রখর। বুদ্ধির বলে এঁরা যে কোনও পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন। নানান পথ থেকে আয়ের সুযোগ পান ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। এঁদের বাচনক্ষমতাও হয় খুব ভাল। কথা বলার মাধ্যমে এঁরা সকলের মনে জায়গা করে নিতে পারেন। নতুন পরিচিতি গঠনের মাধ্যমে আয়ের পথ প্রশস্ত করতে পারেন।

৮: শনির সংখ্যা ৮-এর জাতক-জাতিকাদের ধৈর্য এবং কর্মক্ষমতা হয় প্রশংসনীয়। এই জন্মসংখ্যার জাতক-জাতিকাদের কাজ করার ক্ষমতাই এঁদের অর্থের দিক দিয়ে ভাল জায়গায় নিয়ে যায়। খরচ করার ক্ষেত্রে এঁরা সর্বদা বুঝেশুনে সিদ্ধান্ত নেন। সেই কারণে অর্থ সংক্রান্ত সমস্যা এঁদের পোহাতে হয় না। ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যান এঁরা।

Numerology Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy