Advertisement
E-Paper

লিভার সুস্থ রাখার জন্য বাজারের ফর্দে বদল আনুন, ৫টি কন্দজাতীয় সব্জি খেলে ফ্যাট ও প্রদাহ কমবে

লিভার ভাল থাকা মানে সামগ্রিক ভাবে সুস্থতার দিকে এক ধাপ এগিয়ে থাকা। চিকিৎসকদের মতে, রোজের খাবারের পাতে যদি কিছু কন্দজাতীয় সব্জি রাখা যায়, তা হলে যকৃতের স্বাভাবিক কাজকর্মে সাহায্য হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১২:৩৭
লিভার ভাল রাখতে খান পাঁচটি সব্জি।

লিভার ভাল রাখতে খান পাঁচটি সব্জি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ যকৃত বা লিভার। খাবার হজমে সাহায্য করা, শরীর থেকে ক্ষতিকর পদার্থ বার করে দেওয়া, পুষ্টি সঞ্চয় করা থেকে শুরু করে নানা জৈব রাসায়নিক কাজের দায়িত্ব তারই কাঁধে। তাই যকৃতের ভাল থাকা মানে সামগ্রিক ভাবে সুস্থতার দিকে এক ধাপ এগিয়ে থাকা। চিকিৎসকদের মতে, রোজের খাবারের পাতে যদি কিছু কন্দজাতীয় সব্জি রাখা যায়, তা হলে যকৃতের স্বাভাবিক কাজকর্মে সাহায্য হয়।

কেন কন্দজাতীয় সব্জি?

ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট, বিটা-ক্যারোটিনে ভরপুর সব্জিগুলি লিভারের জন্য বেশ উপকারী। লিভারের প্রদাহ কমাতে পারে, ফ্যাট দূর করতে পারে, লিভার থেকে যাবতীয় ক্ষতিকরক পদার্থ বার করে দিতে পারে। বিপাকক্রিয়া এবং হজমের যে গুরুদায়িত্ব যকৃতের কাঁধে রয়েছে, সেই কাজে খানিক সাহায্য করতে পারে কন্দজাতীয় সব্জিগুলি। তবে রাতারাতি কোনও সব্জিই লিভারের উপর জাদুকরী প্রভাব ফেলতে পারে না। যদি রোজ নিয়ম করে পাতে এই ধরনের খাবার রাখা যায়, তা হলে ধীরে ধীরে লিভার সুস্থতার দিকে এগিয়ে যেতে পারে।

লিভার ভাল রাখার জন্য প্রয়োজনীয় খাবার।

লিভার ভাল রাখার জন্য প্রয়োজনীয় খাবার। ছবি: সংগৃহীত

মাটির নীচে জন্মানো কয়েকটি সব্জি বাজার ভরে বিরাজ করে সারা বছর। সেগুলির পুষ্টিগুণ জেনে নিয়ে ফর্দে যোগ করতে পারেন

১. গাজর

গাজরে রয়েছে বিটা-ক্যারোটিন, যা শরীরে গিয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। পাশাপাশি এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতেও সাহায্য করে। ফাইবারসমৃদ্ধ হওয়ায় হজমও ভাল হয়। ফলে লিভারের কার্যক্ষমতা বাড়তে পারে।

২. কচু

কচুর ফাইবার লিভার থেকে ক্ষতিকর চর্বি ও বর্জ্য পদার্থ বার করে দিতে সাহায্য করে। এর অ্যান্টি-অক্সিড্যান্ট লিভারের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের কারণে হওয়া ক্ষতি থেকে রক্ষা করে, ফলে লিভারে প্রদাহের সমস্যা কম দেখা যায়।

৩. ওল

বহু দিন ধরেই ভারতীয় রান্নাঘরের পরিচিত খাবার। এতে ফাইবার, খনিজ এবং বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান রয়েছে, যা হজমে সাহায্য করে। প্রদাহ কমিয়ে যকৃতের স্বাভাবিক কাজকর্মকে বজায় রাখতেও সাহায্য করে। বলা যেতে পারে, লিভারের উপর বাড়তি চাপ কমে যায়।

৪. রাঙাআলু

বিটা-ক্যারোটিন, অ্যান্থোসায়ানিনের মতো অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ডায়েটারি ফাইবারে ভরপুর এই সব্জি লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে। এর ফাইবার লিভার থেকে ক্ষতিকারক পদার্থ দূর করতে সাহায্য করে এবং তাতে অতিরিক্ত ফ্যাট জমতে দেয় না।

৫. বিট

এতে রয়েছে বিটালেইন নামের অ্যান্টি-অক্সিড্যান্ট, যা প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি এতে থাকা নাইট্রেট রক্তসঞ্চালন উন্নত করতেও সহায়ক। লিভারের কোষকে বিষাক্ত পদার্থের ক্ষতি এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে। তা ছাড়া পিত্তথলির কার্যকারিতাও বাড়়িয়ে দেয়।

liver health Yam Root Vegetable
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy