Advertisement
E-Paper

শান্ত না রাগী, মিশুকে না একাচোরা, জুন মাসে জন্মানো ব্যক্তিরা কেমন প্রকৃতির হয়ে থাকেন? খোঁজ দিলেন জ্যোতিষী

মাস, দিন, সময় প্রভৃতির প্রভাব আমাদের ব্যক্তিত্বের উপর দেখতে পাওয়া যায়। সেই মতে বিচার করে শাস্ত্র জানাচ্ছে, জুন মাসে জন্মানো ব্যক্তিদের মধ্যে বিশেষ কিছু প্রভাব দেখতে পাওয়া যায়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৬:৩৫

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, জন্মের সময়ই লেখা হয়ে যায় আমাদের ভাগ্য। শুরু হয় গ্রহের মহাদশা, অন্তঃদশা। একই সঙ্গে ব্যক্তিত্বও তৈরি হয়ে যায় বলে জানাচ্ছে শাস্ত্র। বয়স এবং অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে স্বভাব-চরিত্র পরিণত হয় ঠিকই। কিন্তু মাস, দিন, সময় প্রভৃতির প্রভাবও আমাদের ব্যক্তিত্বের উপর দেখতে পাওয়া যায়। সেই মতে বিচার করে শাস্ত্র জানাচ্ছে, জুন মাসে জন্মানো ব্যক্তিদের মধ্যে বিশেষ কিছু প্রভাব দেখতে পাওয়া যায়। সংখ্যাতত্ত্বের বিচারে, জুন মাসের সংখ্যা ৬। এই মাসে জন্মানো জাতক-জাতিকারা কেমন প্রকৃতির হন, জেনে নিন।

জুন মাসে জন্মানো জাতক-জাতিকার মধ্যে ব্যক্তিত্বের কোন কোন দিকগুলি দেখা যায়?

  • এঁদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় হয়। সহজেই সকলের মনে জায়গা করে নিতে পারেন। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন জুন মাসে জন্মানো জাতক-জাতিকারা। যে কোনও প্রয়োজনে এঁদের পাশে পাওয়া যায়।
  • জুনে জন্মানো জাতক-জাতিকাদের মন খুব পরিষ্কার হয়ে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এঁরা কোনও বিষয় নিয়ে প্যাঁচ কষতে পছন্দ করেন না। মনে যা থাকে, তা-ই মুখের উপর বলে দিতে পছন্দ করেন। কারও আড়ালে নিন্দা করেন না।
  • এই সকল জাতক-জাতিকার রাগ একটু বেশি হয়। গ্রীষ্ম শেষের লগ্নে জন্মানোর জন্যই নাকি এমনটা হয় বলে জানাচ্ছে শাস্ত্র। এঁরা চট করে রেগে যান। তবে সেই রাগ দীর্ঘ ক্ষণ স্থায়ী হয় না।
  • রাগ বেশি হলেও জুনের জাতক-জাতিকারা ঝগড়া-ঝামেলা মোটেই পছন্দ করেন না। বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেন। এঁরা শান্তিপ্রেমী হয়ে থাকেন। জীবনে চলার পথে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন এঁরা।
Personality Test Personality Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy